সন্তান হত্যায় অভিযুক্ত লিন্ডসে ক্লান্সির বিচারে পাঁচ দিনেও জুরি একমত নয়

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিজের তিন সন্তানকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি লিন্ডসে ক্লান্সির মামলায় বিচারকরা পাঁচ দিন আলোচনার পরও রায়ে পৌঁছাতে পারেননি। বুধবার দুপুরে দ্বিতীয়বার একমত হতে না পারার কথা জানান জুরিরা।

Sep 2, 2026 - 19:06
সন্তান হত্যায় অভিযুক্ত লিন্ডসে ক্লান্সির বিচারে পাঁচ দিনেও জুরি একমত নয়
উইকিমিডিয়া কমন্স

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে নিজের তিন সন্তানকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি লিন্ডসে ক্লান্সির মামলায় বিচারকরা পাঁচ দিন আলোচনার পরও রায়ে পৌঁছাতে পারেননি। বুধবার দুপুরে দ্বিতীয়বার একমত হতে না পারার কথা জানান জুরিরা।

এপি নিউজ জানিয়েছে, প্লিমাউথ শহরের আদালতে বিচারক উইলিয়াম সুলিভান জুরিদের বৃহস্পতিবার সকালে আবার আসতে বলেছেন। টানা পাঁচ দিন আলোচনায় মতৈক্যে না পৌঁছানোয় মামলায় হ্যাং জুরির শঙ্কা বাড়ছে।

৩৬ বছর বয়সী ক্লান্সি একজন সাবেক নার্স। ২০২৩ সালে তিনি নিজের বাড়ির বেসমেন্টে তার তিন সন্তান পাঁচ বছর বয়সী কোরা, তিন বছর বয়সী ড্যাসন এবং আট মাস বয়সী ক্যালানকে শ্বাসরোধ করে হত্যা করেন।

ক্লান্সির আইনজীবী দাবি করেছেন, প্রসবোত্তর মানসিক রোগের কারণে তিনি তখন স্বাভাবিক ছিলেন না। তবে রাষ্ট্রপক্ষ বলছে, হত্যার সময় তিনি তার কাজ সম্পর্কে সম্পূর্ণ সচেতন ছিলেন।

জুরিদের পক্ষে একমত হওয়া সম্ভব না হলে বিচারক মামলা বাতিল ঘোষণা করতে পারেন এবং নতুন বিচার শুরু হতে পারে। ২০২৩ সালে এই হত্যাকাণ্ডের পর ক্লান্সি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে আদালতে জানা গেছে।

সূত্র: এপি নিউজ