অভিবাসী আটকে মোবাইল ডিটেনশন ভ্যান আনছে আইসিই, মানবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন

placeholder

Sep 23, 2026 - 08:28
অভিবাসী আটকে মোবাইল ডিটেনশন ভ্যান আনছে আইসিই, মানবিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন
উইকিমিডিয়া কমন্স: U.S. Immigration and Customs Enforcement

মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই পেনসিলভানিয়ায় আটক করা অভিবাসীদের রাখতে মোবাইল ডিটেনশন ফ্যাসিলিটি বা ভ্যানের নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা নিয়েছে। গত রোববার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নিউ ইয়র্ক, টেক্সাস, অ্যারিজোনা, ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ডিটেনশন কেন্দ্র সম্প্রসারণে ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের নির্মাণ চুক্তি সই করেছে।

এনপিআর জানিয়েছে, সরকারি নথি অনুযায়ী বেসরকারি কারাগার কোম্পানি জিও গ্রুপের পরিবহন শাখা জিটিআই এই ভ্যান নেটওয়ার্ক পরিচালনা করবে। পরিকল্পনাটি ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের ৭ হাজার ৫০০ কোটি ডলারের বরাদ্দের অংশ হিসেবে আইসিইর ব্যাপক ডিটেনশন সম্প্রসারণের অন্তর্গত।

নথিতে বলা হয়েছে, ভ্যানে নারীদের ১০ ঘণ্টার বেশি রাখা যাবে না। তবে কতক্ষণ কাউকে ভ্যানে রাখা যাবে, টয়লেট ও খাবারের ব্যবস্থা কী হবে, সেসব বিষয়ে সুনির্দিষ্ট মান নির্ধারণ করা হয়নি। ওয়াচডগ গ্রুপ প্রজেক্ট সল্ট বক্সের সহপ্রতিষ্ঠাতা মাইকেল রিস্টন বলেন, ভ্যান পূর্ণ না হওয়া বা অভিযান শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করা হবে বলে নথিতে উল্লেখ আছে।

আইসিইর ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স এর আগে বলেছিলেন, পুরো ডিপোর্টেশন ব্যবস্থা আমাজন প্রাইমের মতো তবে মানুষ নিয়ে চালানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আইসিইর কাছে ৬৮ হাজার ডিটেনশন বেড রয়েছে এবং ১ লাখে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে আইসিই সারা দেশে গুদামঘর কিনে মেগা ডিটেনশন সেন্টার করার পরিকল্পনা নিয়েছিল, কিন্তু কমিউনিটির প্রতিবাদ ও মামলার মুখে সেই পরিকল্পনা মূলত ব্যর্থ হয়। গত দুই মাসে আইসিই প্রায় এক লাখ অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যা রেকর্ড সংখ্যা।

সূত্র: এনপিআর