Tag: Detention

আটক কেন্দ্র বাড়াতে ৭০০ কোটি ডলার ব্যয় করবে আইসিই

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) পেনসিলভানিয়ায় অভিবাসীদের আটক রাখতে মোবাইল ডিটেনশন ফ্যাসিলিটি চালুর পরিকল্পনা করছে। এই পরিকল্পনায় রয়েছে একটি ভ্যান নেটওয়ার্ক, যা মাঠ পর্যায়ের অভিযানে আটককৃত অভিবাসীদের বহন করবে।

বন্দীদের অনলাইন লোকেটার থেকে মুছে ফেলছে আইসিই, পরিবার ও আইনজীবীরা অন্ধকারে

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই গত ১৫ সেপ্টেম্বর থেকে চূড়ান্ত বহিষ্কারাদেশপ্রাপ্ত বন্দীদের অনলাইন ডিটেইনি লোকেটার সিস্টেম থেকে মুছে দিচ্ছে। নতুন নীতি অনুযায়ী, এই বন্দীদের তথ্য আর সার্বজনীনভাবে দেখা যাবে না এবং কর্মীদের আইনজীবী বা পরিবারের কাছেও তাদের অবস্থান জানাতে নিষেধ করা হয়েছে।

টেক্সাসের কংগ্রেসওম্যানকে আইসিইর সবচেয়ে বড় বন্দীশিবিরে নজরদারি থেকে বিরত রাখল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ভেরোনিকা এসকোবার দেশটির সবচেয়ে বড় অভিবাসন বন্দীশিবির পরিদর্শনে গিয়ে আটক অভিবাসীদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি বলে দাবি করেছেন। ট্রাম্প প্রশাসন কংগ্রেসের তদারকি ক্ষমতাকে সীমিত করে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

আইসিইর হেফাজতে চীনা নাগরিকের মৃত্যু, তদন্তের দাবি বেইজিংয়ের

যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে একজন চীনা নাগরিক মারা গেছেন। গত ২৩ আগস্ট সাইপানের একটি হাসপাতালে ৫১ বছর বয়সী লিয়ানইয়ং ওয়েইকে মৃত ঘোষণা করা হয়।