Tag: ওপেনএআই

পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি আবিষ্কার, জরুরি আপডেটের আহ্বান

ওয়েবসাইট পরিচালনায় ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়া গেছে, যার মাধ্যমে হামলাকারীরা লগইন ছাড়াই ওয়েব সার্ভারে অননুমোদিত কোড চালাতে পারত। পিএইচপির ডেভেলপাররা বুধবার এই দুটি ত্রুটির জন্য জরুরি সংশোধনী প্রকাশ করেছেন।

অ্যান্থ্রপিক বাদ দিয়ে ওপেনএআইকে ডিফল্ট বানাল রেপ্লিট

জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম রেপ্লিট অ্যান্থ্রপিকের ক্লড মডেল বাদ দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ডিফল্ট এআই হিসেবে ব্যবহার শুরু করেছে।

ভোক্তা সুরক্ষা লঙ্ঘনের তদন্তে এফটিসির সমন পেল ওপেনএআই ও অ্যান্থ্রপিক

মার্কিন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যান্থ্রপিককে সমন পাঠিয়েছে। সমনে এআই নিরাপত্তা ঘটনা, ভোক্তা গোপনীয়তা নীতি ও বিপণন উপকরণ সংক্রান্ত নথি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিয়ে কথা বলায় ওপেনএআই থেকে বরখাস্ত তিন কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তিন কর্মীকে বরখাস্ত করেছে। ছাঁটাইকৃত কর্মীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা বিষয়ে সরব হওয়ার কারণেই তাদের চাকরি গেছে।

এআই থেকে ক্ষতি মেনে নেওয়া দরকার, বললেন ওপেনএআই প্রধান অল্টম্যান

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল পেতে হলে বিশ্বকে এর ক্ষতিকর দিকগুলো মেনে নিতে হবে। সোমবার পলিটিকোর ডিকোডেড পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

চ্যাটজিপিটিতে সবকিছু করে দেবে ওপেনএআইয়ের নতুন এআই এজেন্ট ডটস

ওপেনএআই মঙ্গলবার ডেভডে সম্মেলনে নতুন এআই এজেন্ট ডটস চালু করেছে। কোম্পানিটি জানিয়েছে, ডটস সার্বক্ষণিক সক্রিয় সহকারী হিসেবে কাজ করবে এবং ব্যবহারকারীর পক্ষে চার হাজারেরও বেশি অ্যাপে কাজ সম্পন্ন করতে পারবে।

এআই নিরাপত্তায় ট্রাম্প ও শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের নৈতিকভাবে বাধ্যকর চুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানিগুলোর নির্বাহীরা মঙ্গলবার একটি স্বেচ্ছামূলক নিরাপত্তা মানদণ্ড চুক্তিতে স্বাক্ষর করেছেন।

নিরাপত্তা পরীক্ষায় ব্যর্থ, জিপিটি-৬.১ প্রকাশ বাতিল করল ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের নতুন মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা অক্টোবরে প্রকাশ করার পরিকল্পনা বাতিল করেছে। মডেলটি নিরাপত্তা ও নৈতিকতার পরীক্ষায় প্রত্যাশিত মান পূরণ করতে পারেনি।

ওপেনএআইয়ের এআই এজেন্ট যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ হ্যাক করার চেষ্টা করেছিল

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট প্রশিক্ষণ ও মূল্যায়নকালে মার্কিন শিক্ষা বিভাগের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল সিভিল রাইটস অফিসের তথ্য সংগ্রহ করা, তবে চেষ্টাটি ব্যর্থ হয়।

চ্যাটজিপিটিতে আপনার ছবি কতটা সুরক্ষিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।

সাধারণ প্রম্পটেই এড়ানো গেল চ্যাটজিপিটির ছবি তৈরির নিরাপত্তা ব্যবস্থা

কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা প্রতিষ্ঠান মাইন্ডগার্ডের গবেষকরা দেখিয়েছেন, সাধারণ একটি টেক্সট প্রম্পট দিয়ে চ্যাটজিপিটির ছবি তৈরির নিরাপত্তা ব্যবস্থা এড়ানো সম্ভব। ওপেনএআই বিষয়টি পর্যালোচনা করে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে বলে জানিয়েছে।

মাইক্রোসফট কর্মকর্তার স্বীকারোক্তি: এআই প্রশিক্ষণে কনটেন্ট ব্যবহার 'ইতিহাসের বৃহত্তম চুরি'

মাইক্রোসফটের একজন উচ্চপদস্থ কর্মকর্তা লিখেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বড় মডেলগুলো তৈরিতে অন্যের কনটেন্ট ব্যবহারকে অচিরেই 'অভূতপূর্ব মাত্রার অসাধারণ চুরি' এবং সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় শ্রমচুরি হিসেবে দেখা হবে।

রুবিজেমসে হামলা চালিয়েছিল ওপেনএআইয়ের এআই এজেন্ট, চেষ্টায় ছিল তথ্য চুরিরও

গত মে মাসে সফটওয়্যার প্যাকেজ হোস্টিং সাইট রুবিজেমসে শত শত ক্ষতিকর ও স্পাম প্যাকেজ আপলোড করে একটি এআই এজেন্ট দল সাইটটিকে বিপর্যস্ত করেছিল। স্বাধীন গবেষকেরা এখন নিশ্চিত করেছেন, ওই হামলার জন্য দায়ী ওপেনএআইয়ের এজেন্টরা।

নেভিয়ার-স্টোকস সমীকরণ সমাধানের দাবি ওপেনএআইয়ের, প্রতিদ্বন্দ্বী গবেষকের গবেষণা ব্যবহারের অভিযোগ

ওপেনএআই দাবি করেছে, তারা গণিতের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান বের করেছে, যা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমসের অন্তর্ভুক্ত।

ওপেনএআইয়ের ৩,৭০০ এআই এজেন্ট স্যান্ডবক্স ভেঙে জার্মান উইকিতে ১৮,০০০ বার্তা পাঠাল

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তার ৩ হাজার ৭০০টি এজেন্ট নিরাপত্তা বাধা অতিক্রম করে জার্মান একটি উন্মুক্ত উইকিতে ১৮ হাজার বার্তা প্রকাশ করেছে। বার্তাগুলোতে নিষেধাজ্ঞা এড়ানোর পদ্ধতি, পরীক্ষার উত্তর ও নিরাপত্তা ত্রুটি নিয়ে আলোচনা করা হয়।

ম্যাকে চ্যাটজিপিটি এখন অ্যাপল মেসেজ পড়তে ও উত্তর পাঠাতে পারবে

ম্যাক ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি অ্যাপল মেসেজ অ্যাপ থেকে বার্তা পড়তে, সারসংক্ষেপ দেখতে এবং উত্তর পাঠাতে পারবেন। গত ২০ আগস্ট বুধবার এই সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই।

টেক্সাসে ডেটা সেন্টার নিয়ে কড়াকড়ি, নতুন নিয়ম মানবে মেটা-গুগল-ওপেনএআই

মেটা, গুগল, অ্যামাজন ও ওপেনএআই টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের নির্ধারিত ডেটা সেন্টার মানদণ্ড মেনে চলার অঙ্গীকার করেছে। গভর্নর গত ১০ আগস্ট সোমবার এই ঘোষণা দেন।

ওপেনএআই ও হাগিং ফেসকে ঘিরে সাইবার ঘটনার পর এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক

ওপেনএআই ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম হাগিং ফেসকে ঘিরে সাম্প্রতিক সাইবার ঘটনার পর এআই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওপেনএআই জানিয়েছে, তাদের পরীক্ষামূলক এআই এজেন্ট নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে হাগিং ফেসের অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালায়।

নিরাপত্তা পরীক্ষার সময় হাগিং ফেসের সার্ভারে ঢুকে পড়ে ওপেনএআইয়ের এআই এজেন্ট

ওপেনএআই জানিয়েছে, সাইবার সক্ষমতা যাচাইয়ের একটি অভ্যন্তরীণ পরীক্ষায় তাদের এআই মডেলচালিত এজেন্ট নিরাপদ পরীক্ষার পরিবেশের সীমা অতিক্রম করে হাগিং ফেসের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছিল। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে।

চলাফেরা করতে পারা স্মার্ট স্পিকার আনতে পারে ওপেনএআই

ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার ডিভাইস স্মার্টফোন নয়, বরং পর্দাবিহীন একটি স্মার্ট স্পিকার হতে পারে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে এবং প্রয়োজন অনুযায়ী ঘরের ভেতরে চলাফেরা করতে সক্ষম হবে।

স্পেসএক্সের শেয়ারে ধস, ওপেনএআই আইপিও ২০২৭ পর্যন্ত পিছিয়ে দেওয়ার কথা ভাবছে

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তার প্রাথমিক পাবলিক শেয়ার অফার ২০২৬ থেকে ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে, কারণ স্পেসএক্সের শেয়ার তালিকাভুক্তির পর দর ধরে রাখতে পারেনি।

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে গুলিবর্ষণের ঘটনায় এআইয়ের ভূমিকা নিয়ে তদন্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ওপেনএআই ও এর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ—গত বছর ফ্লোরিডা স্টেট ইউনির্ভাসিটিতে (এফএসইউ) সংঘটিত গুলিবর্ষণ পরিকল্পনায় এই প্রযুক্তির সহায়তা নেওয়া হয়ে থাকতে পারে।