বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের ইজিক্যাটার কিনছে উবার

বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের নেতৃত্বাধীন ক্যাটারিং প্ল্যাটফর্ম ইজিক্যাটার ২৩০ কোটি ডলারে কিনতে চুক্তি করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।

Oct 10, 2026 - 00:46
বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের ইজিক্যাটার কিনছে উবার
ছবি: উইকিমিডিয়া কমন্স

বাংলাদেশি বংশোদ্ভূত নিহাদ রহমানের নেতৃত্বাধীন ক্যাটারিং প্ল্যাটফর্ম ইজিক্যাটার ২৩০ কোটি ডলারে কিনতে চুক্তি করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার।

বোস্টনভিত্তিক ইজিক্যাটারের প্রধান নির্বাহী নিহাদ রহমান ২০২২ সালে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি জেপিমর্গ্যানচেজে ম্যানেজিং ডিরেক্টর এবং জেনারেল ইলেকট্রিকে নেতৃত্বস্থানীয় পদে কাজ করেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি অন্তর্বর্তী সিইও এবং মে মাসে স্থায়ী সিইও নিযুক্ত হন।

ইজিক্যাটার যুক্তরাষ্ট্রজুড়ে এক লাখ ৪০ হাজারেরও বেশি রেস্তোরাঁর সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সংযুক্ত করে। কোম্পানিটি কর্পোরেট ফুড অর্ডারে বিশেষায়িত, যা সাধারণ ভোক্তা ডেলিভারি অর্ডারের তুলনায় অনেক বড়।

উবার ইজিক্যাটারের ক্যাটারিং ও বিজনেস-টু-বিজনেস কার্যক্রম উবার ইটস ও উবার ফর বিজনেসের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে। এতে কর্পোরেট ক্যাটারিং বাজারে উবারের অবস্থান আরও শক্তিশালী হবে।

নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক মাসের মধ্যে এই চুক্তি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ততদিন দুই কোম্পানি আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে।