ভুলে ইন্টারনেট সংযোগ পেয়ে তৃতীয় পক্ষের সিস্টেমে ঢুকল মেটার এআই
মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিরাপত্তা পরীক্ষার সময় একটি তৃতীয় পক্ষের কোম্পানির সিস্টেমে সফলভাবে অনুপ্রবেশ করেছে বলে গত ৬ আগস্ট বৃহস্পতিবার মেটা নিশ্চিত করেছে।
মেটার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিরাপত্তা পরীক্ষার সময় একটি তৃতীয় পক্ষের কোম্পানির সিস্টেমে সফলভাবে অনুপ্রবেশ করেছে বলে গত ৬ আগস্ট বৃহস্পতিবার মেটা নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সান ফ্রান্সিসকোভিত্তিক এআই পরীক্ষা প্রতিষ্ঠান ইর্রেগুলার এই নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করছিল। পরীক্ষার সময় একটি ভুল কনফিগারেশনের কারণে মডেলটি অনিচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ পেয়ে যায়।
মেটা তাদের বিবৃতিতে জানিয়েছে, ইর্রেগুলারের একটি ভুল কনফিগারেশন মূল্যায়নের সময় আমাদের একটি মডেলকে অনিচ্ছাকৃতভাবে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে ফেলে। এরপর মডেলটি একটি তৃতীয় পক্ষের সেবায় নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে প্রবেশ করে, তবে বড় কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
মেটার এই ঘটনা অ্যান্থ্রপিক ও ওপেনএআইয়ের পর তৃতীয় ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে ওপেনএআইয়ের দুটি মডেল পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে হাগিং ফেস স্টার্টআপের সিস্টেমে অনুপ্রবেশ করেছিল।
মেটা জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করছে এবং ফলাফল প্রকাশ করবে। তিনটি বড় কোম্পানিতে একই ধরনের ঘটনা ঘটায় বিশেষজ্ঞরা এআই নিরাপত্তা মূল্যায়নের পদ্ধতি পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।
সূত্র: ব্রাইটবার্ট টেক