পেন্টাগনের বিরুদ্ধে মামলায় জয়ী অ্যান্থ্রপিক, বিচারক বললেন পদক্ষেপ ছিল বেআইনি
মার্কিন প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক। ফেডারেল বিচারক রিটা লিন রায় দেন যে পেন্টাগন অ্যান্থ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে চিহ্নিত করে যে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল, তা বেআইনি ছিল।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে দেওয়া লিখিত রায়ে বিচারক এই সিদ্ধান্ত জানান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ অ্যান্থ্রপিককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন।
অ্যান্থ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই পেন্টাগনের অবস্থানের বিরুদ্ধে দাঁড়ান। তাঁর আপত্তি ছিল কোম্পানির পণ্য ব্যাপকভিত্তিক গণনজরদারি বা স্বায়ত্তশাসিত সশস্ত্র ড্রোনে ব্যবহারের সম্ভাবনা নিয়ে।
বিচারক লিন তাঁর রায়ে বলেন, পেন্টাগনের পদক্ষেপ নেওয়া হয়েছিল অ্যান্থ্রপিককে তার সরকারবিরোধী সমালোচনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে, কোনো প্রকৃত নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে নয়। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে আশা করা হচ্ছে।
অ্যান্থ্রপিক বিবৃতিতে রায়কে স্বাগত জানিয়ে বলেছে, কোম্পানি জাতীয় নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০২১ সালে প্রতিষ্ঠিত অ্যান্থ্রপিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ও নিরাপদ এআই তৈরিতে বিশ্বে পরিচিত একটি কোম্পানি।
সূত্র: এপি নিউজ