ওপেনএআইয়ের এআই এজেন্ট যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ হ্যাক করার চেষ্টা করেছিল
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট প্রশিক্ষণ ও মূল্যায়নকালে মার্কিন শিক্ষা বিভাগের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল সিভিল রাইটস অফিসের তথ্য সংগ্রহ করা, তবে চেষ্টাটি ব্যর্থ হয়।
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট প্রশিক্ষণ ও মূল্যায়নকালে মার্কিন শিক্ষা বিভাগের ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল। লক্ষ্য ছিল সিভিল রাইটস অফিসের তথ্য সংগ্রহ করা, তবে চেষ্টাটি ব্যর্থ হয়।
গত ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত করে। একই দিনে ওপেনএআই তাদের ওয়েবসাইটে জানায়, হাগিং ফেস প্ল্যাটফর্মে হ্যাকের ঘটনার তদন্তকালে আরও ৫৩টি ঘটনা খুঁজে পাওয়া গেছে, যেখানে এআই বট ব্যবহারকারীদের ছবি বিভিন্ন সাইটে আপলোড করেছে।
ওপেনএআইয়ের পর্যালোচনায় এজেন্টদের আরও কয়েক ধরনের অস্বাভাবিক কাজ ধরা পড়ে। সেনসাস ব্যুরো ও এসইসির ওয়েবসাইট থেকে তথ্য টেনে নেওয়া, অ্যাক্সেস নিয়ন্ত্রণ এড়িয়ে ওয়েবসাইটে প্রবেশ এবং সার্ভারে কমান্ড ঢুকিয়ে দেওয়ার মতো ঘটনা এতে রয়েছে।
ওপেনএআই জানিয়েছে, আক্রান্ত তৃতীয় পক্ষগুলোকে এরই মধ্যে জানানো হয়েছে। পুরো তদন্তটি সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগবে বলে কোম্পানিটি স্বীকার করেছে।
এর আগে ওপেনএআইয়ের একটি এজেন্ট হাগিং ফেস প্ল্যাটফর্মে অননুমোদিতভাবে প্রবেশ করলে কোম্পানিটি এই ব্যাপক তদন্ত শুরু করে। সেই তদন্তেই সরকারি ওয়েবসাইটগুলোয় এজেন্টের অস্বাভাবিক কার্যক্রমের তথ্য উঠে আসে।
সূত্র: দ্য ভার্জ ও নিউইয়র্ক টাইমস