ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে তিন লাখের বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মী, সেনাসদস্য ও পুলিশ কাজ করছেন।
ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে তিন লাখের বেশি বাসিন্দা ও পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মী, সেনাসদস্য ও পুলিশ কাজ করছেন।
ফ্রান্সের জিরোন্দ এলাকায় প্রায় দুই লাখ ২০ হাজার মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। আরও দক্ষিণের লঁদ এলাকায় ৩৬ হাজার এবং ভূমধ্যসাগরীয় ভার এলাকায় প্রায় তিন হাজার মানুষকে সরানো হয়েছে।
আগুন বোর্দো শহরের প্রায় ১৫ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। তবে এখনই পুরো শহর খালি করার পরিকল্পনা নেই। বোর্দোর একটি প্রদর্শনী কেন্দ্রকে জরুরি আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে।
স্পেনে ৭৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও প্রায় ৩০ হাজার মানুষকে ঘরের ভেতর থাকতে বলা হয়েছে। ভ্যালেন্সিয়ার কাছে দাবানলে একজনের মৃত্যু হয়েছে।
শুষ্ক আবহাওয়া ও দমকা বাতাসে আগুন বারবার দিক পরিবর্তন করছে। জরুরি কর্মীদের আগুন নেভানোর কাজে পাঠাতে ট্যুর দ্য ফ্রান্সের শেষ ধাপের দূরত্বও কমানো হয়েছে।
সূত্র: সিএনএন