ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহত ৬০০ ছাড়াল, হিসাব বদল নিয়ে প্রশ্ন

ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পেন্টাগনের হালনাগাদ হিসাবে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ১৮ জন নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন।

Jul 26, 2026 - 18:46
ইরান যুদ্ধে মার্কিন সেনাদের হতাহত ৬০০ ছাড়াল, হিসাব বদল নিয়ে প্রশ্ন
সূত্র: রপিক্সেল

ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পেন্টাগনের হালনাগাদ হিসাবে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ১৮ জন নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন।

শনিবার পেন্টাগনের তথ্যভান্ডারে নতুন করে ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যোগ করা হয়। গত সপ্তাহে ইরানি হামলায় নিহত চার সেনার নামও আবার হিসাবে ফিরিয়ে আনা হয়েছে।

একই সঙ্গে ৭ জুলাই থেকে হতাহতদের জন্য ‘বিদেশি অভিযান’ নামে আলাদা একটি বিভাগ খোলা হয়েছে। এতে যুদ্ধের প্রথম ধাপ ও নতুন করে শুরু হওয়া সংঘর্ষের হিসাব আলাদাভাবে দেখানো হচ্ছে।

এর আগে পেন্টাগনের ওয়েবসাইটে নিহতের সংখ্যা ১৮ থেকে ১৪ এবং আহতের সংখ্যা ৪৮২ থেকে ৪২০-এ নেমে যায়। পেন্টাগন তখন এটিকে সাময়িক তথ্যগত সমস্যা বলে ব্যাখ্যা করেছিল।

হিসাবের এই পরিবর্তন নিয়ে স্বচ্ছতার প্রশ্ন উঠেছে। মার্কিন সিনেটের সামরিকবিষয়ক কমিটির ১২ ডেমোক্র্যাট সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছেন।

সূত্র: সিএনএন