জেনেরিক ওষুধে ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, ২০২৮ সাল থেকে কার্যকর হবে
মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা জেনেরিক ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৮ সালের আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে এবং পরের বছর তা আরও বেড়ে ২০০ শতাংশ হবে।

গত ২২ জুলাই বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, ২০২৬ সালের ১ আগস্ট থেকে দুই বছর জেনেরিক ওষুধে কোনো শুল্ক থাকবে না। ২০২৮ সালের আগস্টে শুল্ক ১০০ শতাংশ এবং ২০২৯ সালে তা ২০০ শতাংশে উন্নীত হবে।
মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিক্রীত ৯০ শতাংশের বেশি ওষুধ জেনেরিক বিভাগের। ট্রাম্প জানান, পেটেন্টযুক্ত ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে না।
ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন পুনরুদ্ধার করা এবং যেসব কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে দেশে উৎপাদন কেন্দ্র স্থাপন করবে না, তাদের জন্য এটি জরিমানাস্বরূপ।
ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, এই শুল্ক কম দামের ওষুধের মার্কিন সরবরাহ ব্যাহত করতে পারে। মার্কিন বাজারে জেনেরিক ওষুধের বড় অংশ ভারত ও চীন থেকে আমদানি করা হয়, যেগুলো সাধারণত ব্র্যান্ডেড ওষুধের তুলনায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত সস্তা।
সূত্র: সিএনবিসি