অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর গত বৃহস্পতিবার রাতে ডাবলিনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার এজেন্ট ফিল বেলফিল্ড জানিয়েছেন।
অস্কারজয়ী আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার ৮১ বছর বয়সে মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর গত বৃহস্পতিবার রাতে ডাবলিনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে তার এজেন্ট ফিল বেলফিল্ড জানিয়েছেন।
ফ্রিকার ১৯৯০ সালে সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অ্যাকাডেমি পুরস্কার জিতে প্রথম আইরিশ নারী হিসেবে অস্কার অর্জন করেন। জিম শেরিডান পরিচালিত মাই লেফট ফুট চলচ্চিত্রে তিনি সেরিব্রাল পলসিতে আক্রান্ত ক্রিস্টি ব্রাউনের মা ব্রিজেট ফেগান ব্রাউনের চরিত্রে অভিনয় করেন। ক্রিস্টি ব্রাউনের চরিত্রে ড্যানিয়েল ডে-লুইস সেরা অভিনেতার পুরস্কার পান।
দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন ১৯৯২ সালের হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক চলচ্চিত্রে সেন্ট্রাল পার্কের পায়রাওয়ালা গৃহহীন নারীর চরিত্রে, যেখানে তিনি ম্যাকলে কালকিনের চরিত্রের বন্ধু হয়ে ওঠেন। ১৯৬৪ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি ৯০টিরও বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন।
১৯৪৫ সালে ডাবলিনে জন্মগ্রহণকারী ফ্রিকার এ বছরের শুরুতে শহরের সর্বোচ্চ সম্মান ফ্রিডম অব দ্য সিটি পুরস্কারে ভূষিত হন। তার আত্মজীবনী শি ডায়েড ইয়ং: অ্য লাইফ ইন ফ্র্যাগমেন্টসে তিনি শৈশবের সুখের পাশাপাশি যৌন সহিংসতা ও মানসিক স্বাস্থ্য সমস্যার কথা তুলে ধরেন।
আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, দেশ একজন জাতীয় সম্পদ হারিয়েছে। তিনি বলেন, ব্রেন্ডা ফ্রিকার এই দেশের সর্বশ্রেষ্ঠ রপ্তানিগুলোর মধ্যে অন্যতম এবং বিশ্ব মঞ্চে আইরিশ প্রতিভার দূত ছিলেন।
সূত্র: সিএনএন