সিয়াটলের খাবার উৎসবে গোলাগুলিতে তিনজন নিহত, আহত চারজন
সিয়াটলের ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে গোলাগুলিতে তিনজন নিহত এবং দুই বছর বয়সী এক শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে স্পেস নিডলের কাছে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে।
সিয়াটলের ‘বাইট অব সিয়াটল’ খাবার উৎসবে গোলাগুলিতে তিনজন নিহত এবং দুই বছর বয়সী এক শিশুসহ চারজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ছয়টার দিকে স্পেস নিডলের কাছে সিয়াটল সেন্টারে এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে পুলিশ দুই ব্যক্তির মধ্যে গোলাগুলির কথা বললেও পরে আদালতের নথিতে অন্তত তিনজন বন্দুকধারী জড়িত থাকার তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা বলছেন, ঘটনাটি দলীয় বা গ্যাংসংক্রান্ত বিরোধ থেকে ঘটতে পারে। তবে তদন্ত এখনো চলছে।
পুলিশ ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। নিহতদের একজন ১৯ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অন্য দুই নিহত ব্যক্তি হলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক নারী।
আহত চারজনের বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলির শব্দে উৎসবে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেন।
কিং কাউন্টির কৌঁসুলিরা আটক কিশোরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে কি না, তা পর্যালোচনা করছেন। পুলিশ অন্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সাক্ষী ও ভিডিও ফুটেজ পরীক্ষা করছে।
সূত্র: সিএনএন, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স