অন্টারিওর দাবানল ছড়িয়েছে ১৮ লাখ একরে, যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে অস্বাস্থ্যকর বাতাস

কানাডার অন্টারিও প্রদেশে দাবানলে পোড়া এলাকার পরিমাণ বেড়ে প্রায় ১৮ লাখ একরে পৌঁছেছে। সপ্তাহান্তে এই পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ একর।

Jul 20, 2026 - 17:33
অন্টারিওর দাবানল ছড়িয়েছে ১৮ লাখ একরে, যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে অস্বাস্থ্যকর বাতাস
উইকিমিডিয়া কমন্স

কানাডার অন্টারিও প্রদেশে দাবানলে পোড়া এলাকার পরিমাণ বেড়ে প্রায় ১৮ লাখ একরে পৌঁছেছে। সপ্তাহান্তে এই পরিমাণ ছিল প্রায় ১৬ লাখ একর।

অন্টারিও কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশজুড়ে বর্তমানে ১৯০টি সক্রিয় দাবানল রয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকাগুলো থেকে প্রায় এক হাজার ৮০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দক্ষিণ অন্টারিও এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে বাতাসের মান কিছুটা উন্নত হয়েছে। তবে মধ্যপশ্চিমের কয়েকটি এলাকায় দাবানলের ধোঁয়া এখনো রয়ে গেছে।

উইসকনসিন, আইওয়া, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, ওহাইও ও মিশিগানের কিছু এলাকায় বাতাসকে অস্বাস্থ্যকর অথবা ঝুঁকিপূর্ণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দাবানলের বেশির ভাগই এমন দুর্গম এলাকায় জ্বলছে, যেখানে দমকলকর্মীদের পৌঁছানো কঠিন। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বাড়তে থাকা তাপমাত্রায় বনাঞ্চল আরও শুষ্ক হয়ে পড়ায় বড় ধরনের দাবানলের ঝুঁকি বাড়ছে।