ইরান যুদ্ধে মার্কিন হতাহতের হিসাব বদল নিয়ে বিতর্ক
ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনাদের সরকারি হিসাব পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পেন্টাগন সম্প্রতি তাদের তথ্যভান্ডার হালনাগাদ করে আগে বাদ পড়া চার সেনার মৃত্যুর তথ্য আবার যুক্ত করেছে।

হালনাগাদ হিসাবে ইরান-সংক্রান্ত সামরিক অভিযানে মোট ১৮ মার্কিন সেনা নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। একই সঙ্গে নতুন করে ১৪০ জনের বেশি আহত সেনার তথ্য যোগ করা হয়েছে।
এর আগে ওই চার সেনা ও বহু আহত সদস্যকে মূল যুদ্ধের হিসাব থেকে সরিয়ে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি বিভাগে রাখা হয়েছিল। এই বিভাগে ৭ জুলাই থেকে ঘটে যাওয়া হতাহতের ঘটনা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
চার সেনা জুলাইয়ে জর্ডান ও ইরাকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁদের মরদেহ দেশে ফেরানোর আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছিলেন।
পেন্টাগন বলেছে, তথ্য ব্যবস্থায় সমস্যার কারণে সংখ্যায় পরিবর্তন হয়েছিল এবং হতাহতের তথ্য গোপন করার চেষ্টা করা হয়নি। তবে কয়েকজন সাবেক সেনাসদস্য ও আইনপ্রণেতা বলেছেন, আলাদা বিভাগ তৈরির কারণে যুদ্ধের প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতি নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সূত্র: সিএনএন, অ্যাসোসিয়েটেড প্রেস ও রয়টার্স।