বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোনে প্রাইভেসি ডিসপ্লে আনল হুয়াওয়ে
বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসেবে বিল্ট-ইন প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করে মেট এক্সটি২ ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। ফোনটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।
বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড স্মার্টফোন হিসেবে বিল্ট-ইন প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করে মেট এক্সটি২ ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। ফোনটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আগের মডেলের বিপরীতে মেট এক্সটি২-এর নতুন হিঞ্জ প্রযুক্তি স্ক্রিনগুলো ভেতরের দিকে ভাঁজ করে। ভাঁজ করা অবস্থায় ফোনটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকে, যা সম্পূর্ণ খোলা অবস্থায় ১০.২ ইঞ্চির ৩কে রেজোলিউশনে পরিণত হয়।
মেট এক্সটি২-এ রয়েছে হুয়াওয়ের নতুন কিরিন ৯০৫০ প্রো চিপ, যা আগের মেট এক্সটির তুলনায় ৪২ শতাংশ বেশি কার্যক্ষম। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৪০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৩.৫ গুণ অপটিক্যাল জুমসহ ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং ভেতরের পর্দায় ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
মূল মডেলের শুরুর দাম ১৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ২,৯৮০ মার্কিন ডলার। প্রাইভেসি ডিসপ্লেসহ সংস্করণের দাম ২৪,৯৯৯ ইউয়ান বা প্রায় ৩,৭২৫ ডলার এবং কালেক্টর্স সংস্করণের দাম ২৯,৯৯৯ ইউয়ান বা প্রায় ৪,৪৭০ ডলার। সব মডেলেই ১৬ গিগাবাইট র্যাম রয়েছে।
ফোনটি হারমোনিওএস অপারেটিং সিস্টেমে চলে। হুয়াওয়ে জাতীয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত থাকায় মেট এক্সটি২ যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়ার সম্ভাবনা নেই। ২০২৪ সালে বাজারে আসা হুয়াওয়ের আগের ট্রাই-ফোল্ড ফোনের দাম শুরু হয়েছিল ২,৮০০ ডলার থেকে।
সূত্র: এনগ্যাজেট