টিপিএস হারানোর মাঝেও লেবার ডেতে ব্রুকলিনে হাইতিয়ান সম্প্রদায়ের গর্বিত শোভাযাত্রা
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস বাতিলের পর তিন লাখ ৫০ হাজার হাইতিয়ান অভিবাসীর মার্কিন সুরক্ষা হারানোর মধ্যে লেবার ডে সোমবার নিউইয়র্কের ব্রুকলিনে বার্ষিক ওয়েস্ট ইন্ডিয়ান ডে প্যারেডে অংশ নেয় হাইতিয়ান সম্প্রদায়। ইস্টার্ন পার্কওয়ে ভরে ওঠে স্টিল ড্রামের সুর, হাইতির পতাকাশোভিত ফ্লোট ও জার্ক চিকেনের সুগন্ধে।

এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, গত জুনে সুপ্রিম কোর্ট ৬-৩ রায়ে জানায় যে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের জন্য টিপিএস বাতিলের ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ফেডারেল আদালতে পুনর্বিচার করা যাবে না। গত ৭ আগস্ট এক ফেডারেল বিচারক চূড়ান্ত আদেশ জারি করেন এবং গত ২৭ জুলাই হাইতিয়ানদের ওয়ার্ক পারমিট মেয়াদোত্তীর্ণ হয়।
নিউইয়র্ক মহানগর এলাকায় প্রায় এক লাখ ৬৩ হাজার হাইতিয়ানের বাস, যা মায়ামির পর দেশের দ্বিতীয় বৃহত্তম হাইতিয়ান জনগোষ্ঠী। ব্রুকলিনের ফ্ল্যাটবুশ, ইস্ট ফ্ল্যাটবুশ ও ক্রাউন হাইটসে তারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
লেসপ্রি আয়িতি বা স্পিরিট অব হাইতি দলের আয়োজক নাটালি লাফোঁতা বলেন, আটক কেন্দ্র, নির্বাসন এবং টিপিএসের পরিণতি নিয়ে একটা বিষণ্নতার মেঘ আছে। তবে তিনি জানান, ক্যারিবিয়ান সংস্কৃতিতে প্রতিকূলতার মধ্যে সংগীত, নৃত্য ও শিল্পের মাধ্যমে এগিয়ে চলার ঐতিহ্য রয়েছে।
হাইতিয়ানরা ১৯৭০-৮০ দশকে জাঁ-ক্লদ দুভালিয়ের শাসনামলে প্রথম নিউইয়র্কে আসতে শুরু করেন এবং ১৯৮৬ সালে তাঁর পতনের পরও এই অভিবাসন অব্যাহত থাকে। শোভাযাত্রায় হাইতিয়ান বিপ্লবের ইতিহাস ও স্বাধীনতার প্রতীকী পোশাক তুলে ধরা হয়।
সূত্র: এনবিসি নিউজ