ডালাসের ওক ক্লিফে গোলাগুলিতে নারী নিহত, পুলিশের তদন্ত শুরু
ডালাসের দক্ষিণ-পূর্ব ওক ক্লিফ এলাকায় গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম জারিয়া ব্রাউন, বয়স ২৫ বছর।
ডালাসের দক্ষিণ-পূর্ব ওক ক্লিফ এলাকায় গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতের নাম জারিয়া ব্রাউন, বয়স ২৫ বছর।
ডালাস মর্নিং নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১২ সেপ্টেম্বর শনিবার ভোর রাত প্রায় একটার দিকে পুলিশ গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
গোলাগুলির ঘটনাটি ঘটে হাইল্যান্ড ভিলেজ ড্রাইভের ৫৯০০ ব্লকে। তদন্তকারীরা নিশ্চিত করেছেন যে একাধিক সন্দেহভাজন ব্যক্তি একসঙ্গে গুলি ছুড়েছেন।
জারিয়া ব্রাউনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আহত বাকি পাঁচজন শনিবার সন্ধ্যায় স্থিতিশীল অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। পুলিশ গোলাগুলির উদ্দেশ্য ও পরিস্থিতি তদন্ত করছে।
সূত্র: ডালাস মর্নিং নিউজ