নেভিয়ার-স্টোকস সমীকরণ সমাধানের দাবি ওপেনএআইয়ের, প্রতিদ্বন্দ্বী গবেষকের গবেষণা ব্যবহারের অভিযোগ

ওপেনএআই দাবি করেছে, তারা গণিতের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান বের করেছে, যা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমসের অন্তর্ভুক্ত।

Sep 8, 2026 - 19:27
নেভিয়ার-স্টোকস সমীকরণ সমাধানের দাবি ওপেনএআইয়ের, প্রতিদ্বন্দ্বী গবেষকের গবেষণা ব্যবহারের অভিযোগ
উইকিমিডিয়া কমন্স

ওপেনএআই দাবি করেছে, তারা গণিতের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান বের করেছে, যা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমসের অন্তর্ভুক্ত।

সোমবার ওপেনএআই এই ঘোষণা দেয় এবং ইনগেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি জানিয়েছে এই সমাধানের জন্য ১০ লাখ ডলার পুরস্কার দাবি করবে না।

তবে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ত্রিস্তান বাকমাস্টার অভিযোগ করেছেন, ওপেনএআই তার এবং আন্থ্রপিকের গবেষক লেভেন্ট আলপোগের অপ্রকাশিত গবেষণার তথ্য নিজেদের কাজে ব্যবহার করেছে।

বাকমাস্টার বলেন, তিনি ওপেনএআইকে জিজ্ঞেস করেছিলেন কোডেক্স মডেলের সেশনের তথ্য ব্যবহার করা হয়েছিল কিনা, কিন্তু সরাসরি উত্তর পাননি। ওপেনএআইয়ের গবেষক সেবাস্তিয়ান বাবেক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট ২০০০ সালে সাতটি জটিল গণিত সমস্যা নিয়ে মিলেনিয়াম প্রাইজ প্রবলেমস ঘোষণা করে, প্রতিটির জন্য ১০ লাখ ডলার পুরস্কার রাখা হয়। এই উদ্যোগের পর নেভিয়ার-স্টোকস দ্বিতীয় সমাধান হলে সেটি হবে যুগান্তকারী একটি ঘটনা।

সূত্র: ইনগেজেট