শাটডাউনে অনুষ্ঠান বাতিল, তবু ডালাস-ফোর্ট ওয়ার্থ সেমেট্রিতে স্বজনদের স্রোত

শাটডাউনের কারণে ভেটেরানস ডে উপলক্ষে ডালাস-ফোর্ট ওয়ার্থ ন্যাশনাল সেমেট্রিতে অনুষ্ঠান বাতিল করা হলেও সোমবার সেখানে স্বজনদের আসা থেমে থাকেনি। উল্টো দিনজুড়েই পরিবার, বন্ধু ও সাবেক সেনারা প্রয়াত সৈনিকদের শ্রদ্ধা জানাতে সমাধিক্ষেত্রে এসেছেন।

Nov 12, 2025 - 14:46
শাটডাউনে অনুষ্ঠান বাতিল, তবু ডালাস-ফোর্ট ওয়ার্থ সেমেট্রিতে স্বজনদের স্রোত
অনুষ্ঠান বাতিল হলেও প্রয়াত সৈনিকদের শ্রদ্ধা জানাতে ডালাস-ফোর্ট ওয়ার্থ ন্যাশনাল সেমেট্রিতে এসেছিলেন স্বজনেরা। ছবি: এনবিসি ৫

শাটডাউনের কারণে ভেটেরানস ডে উপলক্ষে ডালাস-ফোর্ট ওয়ার্থ ন্যাশনাল সেমেট্রিতে অনুষ্ঠান বাতিল করা হলেও সোমবার সেখানে স্বজনদের আসা থেমে থাকেনি। উল্টো দিনজুড়েই পরিবার, বন্ধু সাবেক সেনারা প্রয়াত সৈনিকদের শ্রদ্ধা জানাতে সমাধিক্ষেত্রে এসেছেন।

ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া আর্মি ভেটেরান ড্যান ডেভিস প্রথমবারের মতো এই সেমেট্রিতে এসেছিলেন। রইস সিটির বাসিন্দা ডেভিস বলেন, ‘আমার চাচা চাচি এখানে সমাধিস্থ। সম্প্রতি জানলাম, আমিও মারা গেলে এখানেই আমার দাফনের অনুমোদন হয়েছে, আমার স্ত্রী শ্যারনেরও।

ব্রোঞ্জ স্টার পাওয়া ডেভিস যুদ্ধের স্মৃতি এখন মুখে আনতে চান না, শুধু বললেন, ‘আমি শুধু আমার কাজটাই করেছি।’

তার কাছে ভেটেরানস দিবসের মানে কীএমন এক প্রশ্নে ডেভিসের উত্তর, ‘আমি অনেক দিন আগে সেনাবাহিনীতে ছিলাম, কিন্তু এখনো অসংখ্য স্মৃতি রয়ে গেছেকিছু ভালো, কিছু খারাপ। আমি আমেরিকাকে ভালোবাসি, চাই দেশটা আরও বহু বছর টিকে থাকুক। কিন্তু মাঝে মাঝে মনে হয়, আদৌ কি তা সম্ভব?’

গ্র্যান্ড প্রেইরির নেভি ভেটেরান মাইক মার্বেল বব পার্কারও এসেছিলেন তাদের হাওয়ার্ড ব্রডাওয়ের প্রতি শ্রদ্ধা জানাতে। পার্কার বললেন, ‘হাওয়ার্ডকে দেখতে এসেছি, এখানে আমাদের আরও কিছু পুরনো বন্ধু আছেন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তালিকাটা দুর্ভাগ্যবশত ক্রমশ বড় হচ্ছে।

তবে এই বছর ভেটেরানস ডে পালন ব্যাহত হয়েছে সরকারি অচলাবস্থার কারণে। ফেডারেল শাটডাউনের জেরে প্রয়োজনীয় কর্মী সম্পদ না পাওয়ায় টেক্সাস ন্যাশনাল সেমেট্রি ফাউন্ডেশন অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করে।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন ফোর্ট ওয়ার্থের আরলিন্ডা ম্যাকগুয়ার-রিওস। তার ছেলে, মার্কিন আর্মির স্পেশালিস্ট হুয়ান এম. রিওস এখানেই সমাধিস্থ। তিনি বলেন, ‘এখানে যারা শুয়ে আছেন, তারা সবাই এই সম্মানের যোগ্য। অথচ কিছু রাজনৈতিক জটিলতার কারণে অনুষ্ঠান বাতিল হয়েছেএটা দুঃখজনক। আমি দেশপ্রেমিক, আমেরিকাকে ভালোবাসি, কিন্তু আজ সত্যিই লজ্জা পাচ্ছি।

আরলিংটনের টম দামুরাও থেমে থাকেননি। নিজের উদ্যোগে ছোট্ট এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি। বললেন, ‘আমি সেমেট্রির পরিচালককে বলেছিলামযদি শুধু আমি থাকি, তবু করব।’ কথা রেখেছেন দামুরা। পতাকা, ফুল এসে শ্রদ্ধা নিবেদন করেছেন। বললেন,আমি কেবল কিছু পতাকা আর ফুল দিয়ে শুরু করি, তারপর আমার পেছনের এই ভদ্রলোক ট্রাম্পেট বাজাতে যোগ দেন। ঠিক এভাবেই হওয়া উচিত ছিলসাদামাটা, কিন্তু যথার্থ।’

তথ্যসূত্র: এনবিসি ৫