দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার টিপিএস বাতিলে ট্রাম্পের পক্ষে রায় দিল প্রথম সার্কিট আদালত
মার্কিন প্রথম সার্কিট আপিল আদালত দক্ষিণ সুদান ও ইথিওপিয়ার নাগরিকদের অস্থায়ী সুরক্ষা মর্যাদা বা টিপিএস বাতিলের বিরুদ্ধে নিম্ন আদালতের নিষেধাজ্ঞা উল্টে দিয়েছে। গত ৩১ জুলাই বৃহস্পতিবার দেওয়া এই রায়ে তিনজন বিচারকের প্যানেল জানায়, সুপ্রিম কোর্টের মুলিন বনাম ডো মামলার রায় অনুযায়ী আদালত টিপিএস বাতিলের বিরুদ্ধে অসাংবিধানিক দাবি ছাড়া কোনো মামলায় হস্তক্ষেপ করতে পারবে না।

ফক্স নিউজ জানিয়েছে, বিচারক জুলি রিকেলম্যান, সেথ অ্যাফ্রেম ও জশুয়া ডানল্যাপ সর্বসম্মতিক্রমে এই রায় দেন। নিম্ন আদালতের বিচারক ব্রায়ান মার্ফি ও বিচারক প্যাটি সারিস যথাক্রমে ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের টিপিএস বাতিল স্থগিত রেখেছিলেন।
এই মামলায় বাদী ছিল আফ্রিকান কমিউনিটিজ টুগেদার এবং কিছু টিপিএসধারী ব্যক্তি। তারা অভিযোগ করেছিলেন, টিপিএস বাতিলের সিদ্ধান্ত প্রশাসনিক আইনের লঙ্ঘন এবং বর্ণবৈষম্যপ্রসূত।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, টিপিএস সবসময় সাময়িক সুরক্ষার জন্য, স্থায়ী আবাসের জন্য নয়। বিভাগের মহাপরামর্শক জেমস পার্সিভাল আগে এই মামলাকে সুপ্রিম কোর্টের রায়ের প্রকাশ্য বিরোধিতা হিসেবে উল্লেখ করেছিলেন।
আগে সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার টিপিএসধারীদের ক্ষেত্রেও একই ধরনের রায় দিয়েছিল। এই রায়গুলো মিলে টিপিএস বাতিলে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে।
সূত্র: ফক্স নিউজ