বিশ্বকাপের মধ্যে কানসাস সিটিতে আইসিইর অভিযানে কমপক্ষে ৩০ জন গ্রেপ্তার

ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।

Jul 13, 2026 - 08:29
বিশ্বকাপের মধ্যে কানসাস সিটিতে আইসিইর অভিযানে কমপক্ষে ৩০ জন গ্রেপ্তার
উইকিমিডিয়া কমন্স

ফিফা বিশ্বকাপ চলাকালে কানসাস সিটি মেট্রো এলাকায় মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট কমপক্ষে ৩০ জন বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। উইয়ান্ডট কাউন্টি, জনসন কাউন্টি ও কানসাস সিটির পূর্বাঞ্চলে এই গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে।

গত ১৩ জুলাই সোমবার মার্কিন জনরেডিও কেকেইউআর জানায়, ১৫ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। গত ৯ জুলাই কানসাস সিটির উত্তর-পূর্বাঞ্চলের লা ফন্তানেলা ফুডস গুদামঘর থেকে ছয় থেকে আট জন কর্মীকে আটক করা হয়।

গত ৬ জুলাই আরেকটি অভিযানে পাঁচজন কৌশলগত পোশাকধারী কর্মকর্তা একজন বাবাকে তার বাড়ির সামনের মাঠ থেকে তুলে নিয়ে যান। পেছনে রয়ে যায় তার স্ত্রী ও চার সন্তান। গত ২৭ জুন শহরের ষষ্ঠ স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউ সংযোগস্থলে ১০ জন কর্মকর্তা মিলে একটি ট্রাক থামিয়ে একজনকে আটক করেন।

সারা দেশে গত ২৫ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে ১০ হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ২০২৯ সাল পর্যন্ত সীমান্ত নিরাপত্তায় ৭ হাজার কোটি ডলার বরাদ্দ দিয়েছে।

কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস বলেছেন, মানুষকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলতে চায় এমন যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে তার শহর লড়বে। বিশ্বকাপ আয়োজক শহরগুলোতে অভিযান নিয়ে অভিবাসন আইনজীবী ও কমিউনিটি সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছে।

সূত্র: কেকেইউআর