ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখলেন ট্রাম্প, হরমুজ চুক্তি আসন্ন দাবি
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক অভিযান স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি আসন্ন বলে দাবি করেছেন তিনি।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জানান যে ইরানের কর্মকর্তারা পরিকল্পিত অভিযানের কথা জানার পর তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং আলোচনার অনুরোধ করেন। গত ৩ আগস্ট রোববার ট্রাম্প আলোচনাকে ইরানের শেষ সুযোগ বলে উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি মার্কিন আলোচনার কথা অস্বীকার করেছে। তেহরান জানিয়েছে, আলোচনায় শুধু ওমান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। ইরান দাবি করেছে, হরমুজ প্রণালি আর আগের মতো পরিচালিত হবে না।
এই আলোচনার খবরে আন্তর্জাতিক তেলের বাজারে বড় পরিবর্তন আসে। মার্কিন অপরিশোধিত তেলের দাম পাঁচ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭৯ ডলারে নেমে আসে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল রপ্তানির একটি বড় অংশ পরিবাহিত হয়। এই প্রণালি বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
সূত্র: ফক্স নিউজ