নওগাঁর বদলগাছীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন স্কুলের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

Aug 4, 2026 - 16:14
নওগাঁর বদলগাছীতে জামায়াত নেতার বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ, বিদ্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
উইকিমিডিয়া কমন্স

নওগাঁর বদলগাছীতে একটি কিন্ডারগার্টেন স্কুলের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের আমির ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ আগস্ট সোমবার সকালে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এসময় ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ধর্ষণচেষ্টা করেন। মেয়েটি ধাক্কা দিয়ে বেরিয়ে এসে পরিবারকে জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

৪ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা ভান্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ করেন। স্কুল ঘেরাও করে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অভিযুক্ত শফিউল হাসান পালিয়ে যান।

পরিস্থিতি উত্তপ্ত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও আইনগত ব্যবস্থার আশ্বাস দেন। ভুক্তভোগী পরিবার থানায় এসেছে বলে ওসি জানান।

অভিযুক্ত শফিউল হাসান দিপু জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং বদলগাছীর কোলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন জানান, এর আগেও তার বিরুদ্ধে নারী সংক্রান্ত ও বাল্যবিবাহের অভিযোগ ছিল।

সূত্র: কালের কণ্ঠ