বিশ্বকাপের ২ হাজার কোটি ডলারের ইকুইটি পরিকল্পনা বাতিল, ইনফান্তিনোর প্রতি আস্থা হারাল উয়েফা
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ২ হাজার কোটি ডলারের বিশ্বকাপ প্রাইভেট ইকুইটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি আস্থা হারানোর ঘোষণা দিয়েছে।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর ২ হাজার কোটি ডলারের বিশ্বকাপ প্রাইভেট ইকুইটি পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোর প্রতি আস্থা হারানোর ঘোষণা দিয়েছে।
গত ১ আগস্ট শনিবার ফিফা পরিকল্পনাটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়। ইএসপিএন ও সিএনএন জানিয়েছে, পরিকল্পনাটি মঙ্গলবার ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যে বিরোধিতার মুখে বাতিল করতে বাধ্য হন ইনফান্তিনো।
পরিকল্পনা অনুযায়ী ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের দিয়ে ২ হাজার কোটি ডলারের একটি কোম্পানি গঠনের কথা ছিল, যা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপ পরিচালনা করত। বিভিন্ন সদস্য অ্যাসোসিয়েশনকে অতিরিক্ত ২ কোটি ডলার পর্যন্ত অর্থায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
উয়েফার ৫৫টি সদস্য দেশ ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি দেয়। এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফও পরিকল্পনার বিরোধিতা করে। ফিফার সিনিয়র উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন এবং কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর বলেন, এটি এক ব্যক্তির প্রকল্প।
উয়েফা বলেছে, গোপন পরিকল্পনা ও দ্রুত সময়সীমায় এভাবে চলা যায় না এবং দায়ীদের জবাবদিহি করতে হবে। ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন ২০২৭ সালের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে ইনফান্তিনোর বিকল্প প্রার্থী আসতে পারেন বলে আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ইএসপিএন / সিএনএন