বিশ্বকাপে প্রায় ৭০০ ড্রোন আটক বা জব্দ, অলিম্পিক নিয়ে এফবিআইয়ের উদ্বেগ

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময় নিষিদ্ধ আকাশসীমায় ওড়ানো প্রায় ৭০০ ড্রোন আটক বা জব্দ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা সংস্থাগুলো। বড় ক্রীড়া আয়োজনে ড্রোনের সম্ভাব্য অপব্যবহারকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে এফবিআই।

Jul 30, 2026 - 09:49
বিশ্বকাপে প্রায় ৭০০ ড্রোন আটক বা জব্দ, অলিম্পিক নিয়ে এফবিআইয়ের উদ্বেগ
উইকিমিডিয়া কমন্স

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময় নিষিদ্ধ আকাশসীমায় ওড়ানো প্রায় ৭০০ ড্রোন আটক বা জব্দ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা সংস্থাগুলো। বড় ক্রীড়া আয়োজনে ড্রোনের সম্ভাব্য অপব্যবহারকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে এফবিআই।

কর্মকর্তারা জানিয়েছেন, বেশির ভাগ ড্রোনচালক কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করেছেন। তবে কোনো একক হামলাকারী ড্রোনকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে বলে উদ্বেগ রয়েছে। নিষিদ্ধ এলাকায় ড্রোন ওড়ালে ড্রোন জব্দের পাশাপাশি এক লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

বিশ্বকাপের নিরাপত্তায় পাঁচ হাজারের বেশি এফবিআই কর্মী অংশ নেন। খেলোয়াড়, কোচ ও অন্যান্য অনুমোদিত কর্মীসহ তিন লাখের বেশি ব্যক্তির বিষয়ে নিরাপত্তা যাচাই করা হয়।

অভিযানের অংশ হিসেবে মানবপাচারের অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার এবং যৌন পাচারের শিকার ৩৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের মধ্যে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত নয়জনও ছিল।

বিশ্বকাপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২৭ সালের সুপার বোল এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

সূত্র: এনবিসি, এফবিআই