Jul 30, 2026
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময় নিষিদ্ধ আকাশসীমায় ওড়ানো প্রায় ৭০০ ড্রোন আটক বা জব্দ করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা সংস্থাগুলো। বড় ক্রীড়া আয়োজনে ড্রোনের সম্ভাব্য অপব্যবহারকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে এফবিআই।
Jun 22, 2026
বিশ্বকাপ চলাকালে ডালাস অঞ্চলে অস্থায়ী উড্ডয়ন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ফেডারেল কর্তৃপক্ষ ৩৯টি ড্রোন জব্দ করেছে। দুই সপ্তাহের কম সময়ে এসব ড্রোন জব্দ করা হয়েছে।
Jun 14, 2026
টেক্সাসের রিচার্ডসনে অ্যামাজন প্রাইম এয়ার ড্রোন ডেলিভারি নিয়ে বাসিন্দাদের প্রতিবাদ বাড়ছে। শনিবার চার এলাকার বাসিন্দারা অ্যামাজনের গুদামের সামনে জড়ো হন, বলছেন ড্রোনগুলো বাড়ির উপর দিয়ে মহাসড়কের মতো চলছে।
Mar 14, 2026
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শাহেদ ড্রোনের নকল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তেহরান।
Jul 16, 2025
সোমবার ল্যাঙ্কাস্টার মিডল স্কুলের হলওয়ে ও করিডোরগুলোতে ড্রোনগুলো গুঞ্জরিত হচ্ছিল। গড়ে ঘণ্টায় প্রায় ৫০ মাইল বেগে উড়ে ওঠা নামা করছিল তিনটি ড্রোন। এগুলো কোনো মজার জন্য নয়, বরং সশস্ত্র হামলার সময় নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।