হরমুজ প্রণালী নিরাপদ করতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্রদের আহ্বান ট্রাম্পের
ইরানের সাম্প্রতিক হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের সাম্প্রতিক হামলার পর গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে যুক্তরাজ্যসহ কয়েকটি দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যেকোনো উপায়ে খুব শিগগিরই হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ ও মুক্ত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্য এই গুরুত্বপূর্ণ শিপিং রুটে যুদ্ধজাহাজ পাঠাবে, যাতে ইরানের পক্ষ থেকে আর কোনো হুমকি না থাকে।
ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ উন্মুক্ত ও নিরাপদ রাখতে বহু দেশ যুদ্ধজাহাজ পাঠাবে।
একই পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উপকূলজুড়ে ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌকা ও জাহাজগুলো ধ্বংস করে পানিপথ থেকে সরিয়ে দেবে।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার শতভাগ ধ্বংস করেছে। তবে তিনি স্বীকার করেন, ইরানের জন্য এখনও ড্রোন, মাইন এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা সহজ।
তথ্যসূত্র: বিবিসি