প্রতিবেশীদের খ্যাপাতে ইরানের ড্রোন নকল করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের অভিযোগ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শাহেদ ড্রোনের নকল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তেহরান।

Mar 14, 2026 - 22:51
প্রতিবেশীদের খ্যাপাতে ইরানের ড্রোন নকল করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরানের অভিযোগ
ইরানের শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়ে তার দায় ইরানের ওপর চাপাতে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের শাহেদ ড্রোনের নকল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে তেহরান।

ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন ইসরায়েলি বাহিনীলুকাসনামের একটি ড্রোন ব্যবহার করছে, যা দেখতে ইরানের শাহেদ ড্রোনের মতো। এসব ড্রোন ব্যবহার করে প্রতিবেশী বন্ধুপ্রতিম দেশগুলোতে হামলা চালিয়ে দায়ভার ইরানের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবিতে প্রচারিত ওই বিবৃতিতে দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ইরাকের বিভিন্ন স্থাপনায় যে হামলার ঘটনা ঘটেছে এবং যেগুলোকে ইরানি বাহিনীর কাজ হিসেবে প্রচার করা হয়েছে, সেগুলো এই ষড়যন্ত্রের অংশ।

ইরানি সামরিক কমান্ডের দাবি, এর উদ্দেশ্য হলো ইরানেরপ্রতিরক্ষামূলক বৈধসামরিক পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

বিবৃতিতে আরও বলা হয়, ইরান কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতেই হামলা চালায় এবং কোনো হামলা চালালে তার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করে।

কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে ড্রোন হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। বিভিন্ন উপসাগরীয় দেশে মার্কিন ঘাঁটি বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ডালাস বার্তা ডেস্ক