বন্ধুর মৃত্যুর ঘটনায় বন্দুক সরবরাহের অভিযোগে কিশোর আটক

যুক্তরাষ্ট্রের আরলিংটন শহরে গুলিতে ১৪ বছর বয়সী কিশোর রাইলি জর্ডানের মৃত্যুর ঘটনায় বন্দুক সরবরাহের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Mar 5, 2026 - 14:54
বন্ধুর মৃত্যুর ঘটনায় বন্দুক সরবরাহের অভিযোগে কিশোর আটক
রাইলি জর্ডান। এ ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: ফক্স ফোর

যুক্তরাষ্ট্রের আরলিংটন শহরে গুলিতে ১৪ বছর বয়সী কিশোর রাইলি জর্ডানের মৃত্যুর ঘটনায় বন্দুক সরবরাহের অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহত কিশোর স্থানীয় মার্টিন হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি সাউসালিটো ড্রাইভের একটি বাসায় বন্ধুদের সঙ্গে থাকার সময় একটি হ্যান্ডগান থেকে গুলি ছুটে তার মাথায় লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, ব্যবহৃত বন্দুকটি ১৭ বছর বয়সী ক্যামেরন ট্যানটিলোর এক আত্মীয়ের। বন্দুকটি নিরাপদে একটি গান সেফে রাখা ছিল, তবে ট্যানটিলো সেটি ভেঙে অনুমতি ছাড়াই বের করে বন্ধুর বাসায় নিয়ে যায় বলে অভিযোগ পুলিশের।

ঘটনায় তাকেশিশুর নাগালের মধ্যে আগ্নেয়াস্ত্র সরবরাহ করে মৃত্যুর কারণ সৃষ্টিকরার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে বন্দুকের নিবন্ধিত মালিক তদন্তে সহযোগিতা করেছেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, গুলিটি ছোড়ার সময় কক্ষে থাকা আরেক কিশোরকে আগেই গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা করা হয়েছে। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

তদন্তকারীরা বলছেন, ঘটনার আগে কয়েকজন কিশোর বন্দুকটি নিয়ে খেলছিল এবং একে অপরের দিকে তাক করে ধরেছিল সময়ই গুলি ছুটে যায়।

তথ্যসূত্র: ফক্স ফোর