ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসা নবায়নের সুযোগ রাখা হয়েছে।

Mar 14, 2026 - 23:00
ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

ইরান যুক্তরাষ্ট্রইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসা নবায়নের সুযোগ রাখা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান বাহরাইন থেকে দেশে আসা কর্মীরা নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে ভিসা নবায়নের জন্য যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইনেও আবেদন করার সুযোগ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট অনিয়মিত হয়ে পড়ায় অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন এবং অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা শেষের পথে।

পরিস্থিতিতে কুয়েত, কাতার সংযুক্ত আরব আমিরাত সরকার ইতিমধ্যে কিছু কর্মীর ভিসার মেয়াদ এক মাস বাড়িয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক কর্মীর পক্ষে সংশ্লিষ্ট দেশে ফিরে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না। তাই তাঁদের জন্য বিকল্প ব্যবস্থায় ভিসা নবায়নের সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ডালাস বার্তা ডেস্ক