Tag: ভিসা

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর কাজের অনুমতি কর্মসূচিতে প্রতিটি নতুন আবেদনে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি একটি প্রস্তাবিত বিধিমালায় জানায়, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রতিটি শিক্ষার্থীর অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি আবেদনের জন্য এই ফি পরিশোধ করতে হবে এবং প্রতিটি নবায়নে দিতে হবে ৩০ হাজার ডলার।

লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে আইসিইর গ্রেপ্তার, ২ লাখ ভিসা বাতিলের পরিকল্পনা

লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ছদ্মবেশী মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার এজেন্টরা এক নারীকে গ্রেপ্তার করেছেন। গত শুক্রবার রাতে ধারণ করা একটি মোবাইল ভিডিওতে এজেন্টদের ওই নারীকে একটি গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়।

টানা দ্বিতীয় বছর জাতিসংঘ সভায় আব্বাসের ভিসা আটকাল যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

বাংলাদেশিদের অভিবাসী ভিসায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর বহাল থাকা অভিবাসী ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কের একটি আদালত গত ২১ আগস্ট এই নীতিকে অবৈধ ঘোষণা করলে ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে।

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা আবেদন সাময়িক স্থগিত, নতুন স্ক্রিনিং নীতির কারণে

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে সব অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে। নতুন পাবলিক চার্জ স্ক্রিনিং নীতি সম্পর্কে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এ বিরতি দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদন সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারে এমন আবেদনকারীদের চিহ্নিত করতে কনস্যুলার কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে বিশ্বজুড়ে মার্কিন অভিবাসী ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিভিন্ন দেশের দূতাবাস ও কনস্যুলেটে নির্ধারিত সাক্ষাৎকার বাতিল করে আবেদনকারীদের ইমেইলে জানানো হয়েছে।

দুই লাখ বিদেশির বি ভিসা বাতিলের প্রস্তুতি ট্রাম্প প্রশাসনের

আশ্রয় আবেদন করেছেন বা আবেদনাধীন আছেন এমন দুই লাখ পর্যন্ত বিদেশির বি-ওয়ান ও বি-টু ভিসা বাতিলের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এটি কার্যকর হলে মার্কিন ইতিহাসে একবারে সবচেয়ে বড় গণ ভিসা বাতিলের ঘটনা হবে।

৭৫ দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া বন্ধের ট্রাম্প নীতি বাতিল করলেন ফেডারেল বিচারক

যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের সেই নীতি বাতিল করেছেন, যার মাধ্যমে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল।

৭৫ দেশের ভিসা নিষেধাজ্ঞা বাতিল করলেন মার্কিন বিচারক

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্র্যান্ট ভিসা প্রদান স্থগিত করার ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করে দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। আফগানিস্তান, ইরান, রাশিয়া ও সোমালিয়াও এই নিষেধাজ্ঞার তালিকায় ছিল।

৭৫ দেশের ভিসা স্থগিতের নীতি বেআইনি, ফেডারেল আদালতের রায়ে স্বস্তি বাংলাদেশিদের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত রাখার ট্রাম্প প্রশাসনের নীতিকে বেআইনি ঘোষণা করেছে নিউইয়র্কের একটি ফেডারেল আদালত। সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক জেনেট এ. ভার্গাস পররাষ্ট্র দপ্তরের এই সামগ্রিক নীতি বাতিলের আদেশ দেন।

এইচ-ওয়ানবি এক্সটেনশনেও এখন ৪ হাজার ডলার অতিরিক্ত ফি দিতে হবে নিয়োগকর্তাদের

যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ানবি ভিসাধারী কর্মীর মেয়াদ বাড়াতে এখন থেকে একই নিয়োগকর্তাকেও চার হাজার ডলার অতিরিক্ত ফি দিতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নতুন চূড়ান্ত বিধিতে এই পরিবর্তন আনা হয়েছে, যা আগামী ৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

বার্থ ট্যুরিজম ঠেকাতে টাস্কফোর্স গঠন করল মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাতিল ৬০০ ভিসা

মার্কিন পররাষ্ট্র দপ্তর বার্থ ট্যুরিজম প্রতিরোধে একটি বৈশ্বিক টাস্কফোর্স গঠন করেছে, যা প্রথম মাসেই ৬০০টিরও বেশি ভিসা বাতিল করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বাড়ছে আইসের অভিযান, আতঙ্কে অভিবাসীরা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে একের পর এক বিমানবন্দরে যাত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এবং বিভিন্ন ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়াধীন থাকা অনেক মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

ট্রাম্পের নীতিতে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী-স্ত্রীরা পড়ছেন অভিবাসন জটিলতায়

ট্রাম্প প্রশাসনের বিস্তৃত অভিবাসন নীতি পরিবর্তনের আঘাত পড়েছে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী-স্ত্রীদের ওপরেও। ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা স্থগিত, গ্রিন কার্ড সাক্ষাৎকারে কড়া যাচাই এবং বহিষ্কারের আওতা বৃদ্ধির ফলে এই শ্রেণির অভিবাসীরা নতুন সংকটে পড়েছেন।

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা চালু হচ্ছে কাল থেকে

ভারত আগামীকাল রোববার থেকে বাংলাদেশি নাগরিকদের পর্যটন ভিসা আবেদন গ্রহণ শুরু করছে, প্রায় দুই বছর স্থগিত থাকার পর এই সেবা পুনরায় চালু হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘ডাকাতির নাটক’, ১০ ভারতীয়ের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার উদ্দেশ্যে সাজানো ডাকাতির নাটক করার অভিযোগে ১০ ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। বোস্টনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে।

ভিসা নবায়নের সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যের প্রবাসীরা

ইরান ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে বাংলাদেশে ছুটিতে এসে আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসা নবায়নের সুযোগ রাখা হয়েছে।

নতুন বাঁকে চীন–যুক্তরাজ্য সম্পর্ক, ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবেন ব্রিটিশরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই চীনের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে যুক্তরাজ্য। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, শিগগিরই ব্রিটিশ নাগরিকেরা ভিসা ছাড়া চীন সফরের সুযোগ পেতে পারেন। একই সঙ্গে যুক্তরাজ্যভিত্তিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা চীনে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

ব্যবসা বা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড চালু হলেও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বাংলাদেশিদেরও যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে হবে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ভিসা বন্ড

'ঝুঁকিপূর্ণ’ বিবেচিত দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত 'ভিসা বন্ড’ বা জামানত প্রযোজ্য— এমন দেশের তালিকা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সে তালিকায় পড়ে গেছে বাংলাদেশও। এর ফলে বাংলাদেশি নাগরিক ক্ষেত্রেও ভিসার জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত হিসেবে দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি যুক্তরাষ্ট্রের জন্য কতটা আত্মঘাতী?

নতুন করে এইচ-১বি ভিসার জন্য আবেদন করতে হলে এখন থেকে এককালীন ১ লাখ ডলার ফি দিতে হবে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের জন্যই প্রযোজ্য। তবে যারা এরই মধ্যে এইচ-১বি ভিসায় কাজ করছেন বা নবায়নের আবেদন করছেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।

সৌদিতে ওমরাহ ভিসার নতুন নীতি, যা জানা দরকার ওমরাহ যাত্রীদের

ওমরাহ যাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণ ও ভিসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিতে ওমরাহ ভিসার প্রবেশের বৈধতা তিন মাস থেকে কমিয়ে এক মাসে আনা হয়েছে।

রিচার্ডসনে আগাম এনভিআর আবেদন গ্রহণ করছে বেস্ট

ডালাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাস সংক্রান্ত সেবা নিশ্চিত করতে আগাম নো ভিসা রিকোয়ার্ডের (এনভিআর) আবেদন গ্রহণ কার্যক্রমের ঘোষণা দিয়েছে বেস্ট (বাংলাদেশ এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস)।