সৌদিতে ওমরাহ ভিসার নতুন নীতি, যা জানা দরকার ওমরাহ যাত্রীদের

ওমরাহ যাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণ ও ভিসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরব। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিতে ওমরাহ ভিসার প্রবেশের বৈধতা তিন মাস থেকে কমিয়ে এক মাসে আনা হয়েছে।

Oct 31, 2025 - 23:56
সৌদিতে ওমরাহ ভিসার নতুন নীতি, যা জানা দরকার ওমরাহ যাত্রীদের
ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে যেতে হবে সৌদি আরবে। ছবি: সংগৃহীত

ওমরাহ যাত্রীদের প্রবাহ নিয়ন্ত্রণ ভিসা ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নতুন নীতি ঘোষণা করেছে সৌদি আরব। হজ ওমরাহ মন্ত্রণালয়ের সংশোধিত নীতিতে ওমরাহ ভিসার প্রবেশের বৈধতা তিন মাস থেকে কমিয়ে এক মাসে আনা হয়েছে।

নতুন নিয়মে ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে দেশটিতে প্রবেশ না করলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

তবে এতে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে অবস্থানের সময়সীমা অপরিবর্তিত থাকবেতারা পৌঁছানোর পর আগের মতোই তিন মাস অবস্থান করতে পারবেন। নতুন নিয়ম আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গ্রীষ্মকাল শেষে আবহাওয়া শীতল হওয়ায় মক্কা মদিনায় ওমরাহ যাত্রীদের ঢল নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিড় নিয়ন্ত্রণ সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, চলতি ওমরাহ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি আন্তর্জাতিক ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের মৌসুমগুলোর তুলনায় রেকর্ডসংখ্যক।

এর আগে, হজ ওমরাহ মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিলসৌদিতে প্রবেশের সব ধরনের ভিসাধারী, যেমন ব্যক্তিগত, ফ্যামিলি ভিজিট, -ট্যুরিস্ট, ট্রানজিট ওয়ার্ক ভিসাধারীরাও এখন ওমরাহ পালন করতে পারবেন।

ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ যাত্রীদের জন্য প্রক্রিয়া সহজ করা ডিজিটাল সেবা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবেনুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’-এর ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে। এই অনলাইন প্ল্যাটফর্মে ওমরাহ প্যাকেজ বুকিং, অনুমতিপত্র সংগ্রহ সময় নির্ধারণের সুযোগ থাকবে, যা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য ওমরাহ পালনকে আরও সহজ আধুনিক করবে বলে আশা করা হচ্ছে।

তথ্যসূত্র: আল-আরাবিয়া