‘হতাশা থেকেই খারগ দ্বীপে হামলার নির্দেশ ট্রাম্পের’

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত পরাজয়ের ‘হতাশা’ থেকে নেওয়া পদক্ষেপ বলে মনে করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ।

Mar 14, 2026 - 22:28
‘হতাশা থেকেই খারগ দ্বীপে হামলার নির্দেশ ট্রাম্পের’
ইরানের খারগ দ্বীপ। ছবি: সংগৃহীত

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার সিদ্ধান্তকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত পরাজয়েরহতাশাথেকে নেওয়া পদক্ষেপ বলে মনে করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প এমন একটি পরিস্থিতির নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছেন যা ধীরে ধীরে তার হাতের বাইরে চলে যাচ্ছে।

পেপের মতে, ট্রাম্প শুরুতে কয়েক দিনের একটি সীমিত যুদ্ধকৌশল নিয়ে এগিয়েছিলেন। কিন্তু সংঘাত এখন দীর্ঘায়িত হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবে কার্যকর হচ্ছে না।

তিনি বলেন, ট্রাম্পের ধারণা ছিল হামলার মুখে ইরানের শাসনব্যবস্থা দ্রুত ভেঙে পড়বে এবং সহজেই ক্ষমতার পরিবর্তন ঘটবে। কিন্তু ইরানি নেতৃত্বের পতন না হওয়ায় তিনি নিজেই বিস্ময় প্রকাশ করেছেন।

বিশ্লেষক পেপের মতে, সামরিকভাবে কিছু সাফল্য পেলেও সামগ্রিক লক্ষ্য অর্জনে ট্রাম্প কৌশলগতভাবে ব্যর্থ হয়েছেন। আর এই ব্যর্থতা আড়াল করতেই তিনি নতুন সামরিক পরিকল্পনার দিকে ঝুঁকছেন।

খারগ দ্বীপে হামলা বা সেখানে মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনাকে ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করেন তিনি। পেপের ভাষায়, এমন পদক্ষেপে মার্কিন সেনাদের দীর্ঘ সময় ইরানি বাহিনীর হামলার মুখে থাকতে হতে পারে।

তিনি আরও বলেন, এই পদক্ষেপ কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেবে না। বরং বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম আরও বাড়ার ঝুঁকি তৈরি হবে।

তথ্যসূত্র: আল জাজিরা