Nov 3, 2025
নিরাপত্তাজনিত কারণে ডেনভার থেকে ডালাসগামী ফ্রন্টিয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার সকালে অবতরণ করেছে।
Nov 3, 2025
ডালাসের ইন্টারস্টেট ২০-এর সব পূর্বমুখী প্রধান লেন সোমবার সকালে বন্ধ করে দিয়েছে পুলিশ। টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন জানিয়েছে, চলমান এক পুলিশি তৎপরতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Nov 1, 2025
ডালাস মাভেরিকসের সঙ্গে একই ছাদের নিচে বসবাসে যেন ক্লান্ত হয়ে পড়েছে ডালাস স্টারস। আমেরিকান এয়ারলাইনস সেন্টার নিয়ে দুই দলের বিরোধ এখন শহর ছাড়িয়ে পৌঁছে গেছে উপশহর প্ল্যানোতেও। এনএইচএল দলটি সেখানে নতুন অ্যারেনা গড়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।
Oct 31, 2025
ডালাসে হ্যালোইন উদযাপনের সকালটা ঠান্ডায় শুরু হয়েছে, তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি ফারেনহাইটের আশেপাশে। দুপুরের দিকে আবহাওয়া গরম হয়ে ৭০ ডিগ্রি পর্যন্ত উঠে। সন্ধ্যার দিকে ট্রিক-অর-ট্রিটের সময় তাপমাত্রা ৬০ ডিগ্রির মধ্যে থাকবে, যা ছোট-বড় সবার জনই হবে আরামদায়ক।
Oct 29, 2025
শিশুর মস্তিষ্কের বিকাশে ঝুঁকি গোপন করার অভিযোগে টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসন ও কেনভিউ বিরুদ্ধে মামলা করেছেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন।
Oct 28, 2025
ডালাস আইএসডির উড্রো উইলসন হাই স্কুলের প্রিন্সিপাল চন্দ্র হুপার-বারনেটকে সাময়িকভাবে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, শুধুমাত্র কালো শিক্ষার্থীদের নিয়ে তিনি অ্যাসেম্বলি করেছিলেন।
Oct 28, 2025
শরৎ এসেছে ডালাসে। গাছের পাতায় লেগেছে রঙের ছোঁয়া। এ সময়ে প্রকৃতির সোনালি সাজ উপভোগ করতে চাইলে ডালাসে আশপাশেই আছে চমৎকার কিছু জায়গা।
Oct 28, 2025
ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবন ‘ব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ও ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।
Oct 28, 2025
উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস ও সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।
Oct 25, 2025
নর্থ টেক্সাসে ঘরোয়া সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
Oct 24, 2025
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।
Oct 24, 2025
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
Oct 23, 2025
টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।
Oct 23, 2025
ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন ও সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
Oct 21, 2025
শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Oct 21, 2025
ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকের ‘লেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলের ‘পরিত্যক্ত কনের’ গল্প।
ডালাসের বাংলাদেশি তরুণদের আড্ডার নতুন ঠিকানা হয়ে উঠেছে ‘টকঝাল’। গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণ এক সন্ধ্যা থেকে, আর এখন তা হয়ে উঠেছে কমিউনিটির প্রিয় জায়গা, যেখানে মানুষ ফিরে পায় বাংলাদেশের স্বাদ আর আপনত্ব।
প্রবীণদের লক্ষ্য করে চালানো একটি বড় ধরনের প্রতারণা ও মানি লন্ডারিং চক্রে টেক্সাসজুড়ে অন্তত ৫৫ মিলিয়ন ডলার হাতছাড়া হয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা। কলিন কাউন্টিতেই ক্ষতির পরিমাণ কমপক্ষে ৭ মিলিয়ন ডলার।
টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।
ডাউনটাউন ডালাস থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটির সিদ্ধান্তের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
গ্রিনল্যান্ড কেনার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ ৭০০ বিলিয়ন ডলার পর্যন্ত গুনতে হতে পারে—খরচের ওই হিসাবের সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তির বরাতে এমন তথ্য জানা গেছে। সাবেক মার্কিন কর্মকর্তা ও গবেষকদের করা এই হিসাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণ–সংক্রান্ত পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তুত করা হয়েছে।