ডালাসে বাজেট সংকট: হাজার হাজার সিটি কর্মীকে বাধ্যতামূলক ছুটি
ডালাসে ৩ কোটি ডলারের বাজেট ঘাটতি সামাল দিতে হাজার হাজার বেসামরিক সিটি কর্মীকে বাধ্যতামূলক বিনা বেতনের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসন। এই সিদ্ধান্তের আওতায় বেশির ভাগ কর্মীকে জুলাই মাসে একদিন এবং সেপ্টেম্বরে দুইদিন বিনা বেতনে ছুটি কাটাতে হবে।

ডালাস সিটি ম্যানেজার কিম টলবার্ট জানিয়েছেন, এই পদক্ষেপ তাদের পছন্দের ছিল না, তবে ব্যয় কমাতে এটি অপরিহার্য হয়ে পড়েছে। এনবিসি ডিএফডব্লিউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই ফার্লো থেকে কয়েক মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
সাবেক সহকারী সিটি অ্যাটর্নি ক্রিস বাওয়ার্স বলেছেন, ফার্লোর প্রভাব শুধু তাৎক্ষণিক বেতন কাটায় সীমাবদ্ধ নয়। এতে কর্মীদের অবসরের যোগ্যতা অর্জনেও দেরি হতে পারে।
কাউন্সিলওম্যান কারা মেন্ডেলসন ফার্লোর সমালোচনা করে বলেন, বিভিন্ন বিভাগের জনবল ২০১৭ সালের পর্যায়ে নামিয়ে আনা এবং অকার্যকর প্রকল্প বন্ধ করা উচিত। কাউন্সিলম্যান অ্যাডাম বাজালদুয়া জানান, কাউন্সিল এই সিদ্ধান্তের কথা সরাসরি আলোচনার বদলে গণমাধ্যমের চিঠিপত্র থেকে জানতে পেরেছে।
মেয়র এরিক জনসন এক বিবৃতিতে বলেছেন, পৌর সরকারের সামগ্রিক ব্যয় পুনর্বিবেচনা করা দরকার এবং কর বাড়িয়ে কাঠামোগত আর্থিক সমস্যার সমাধান সম্ভব নয়। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ