নর্থ টেক্সাসে স্বাধীনতা দিবসের উৎসব: ৪ জুলাই কোথায় কি হচ্ছে
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে নর্থ টেক্সাসের বিভিন্ন শহরে আতশবাজি, কনসার্ট, প্যারেড ও পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডালাস, ফোর্ট ওয়ার্থ, আর্লিংটন, প্লেনো, ফ্রিসকোসহ একাধিক শহরে ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে এসব উৎসব।

এনবিসি ডিএফডব্লিউয়ের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডিসনে ৩ জুলাই সন্ধ্যায় চার দশকের ঐতিহ্যবাহী কাবুম টাউন আতশবাজি অনুষ্ঠান হবে। আর্লিংটনে ৫ জুলাই লাইট আপ আর্লিংটন অনুষ্ঠানে আতশবাজি ও ড্রোন শো দেখানো হবে এবং ৪ জুলাই সকালে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারেড অনুষ্ঠিত হবে।
ডালাসে ক্লাইড ওয়ারেন পার্কে ৪ জুলাই সন্ধ্যায় বিনামূল্যে লাইভ মিউজিক ও আতশবাজির আয়োজন রয়েছে। ডালাস আর্বোরেটামে ৩ থেকে ৫ জুলাই পারিবারিক অনুষ্ঠান চলবে। ফোর্ট ওয়ার্থে ট্রিনিটি নদীর তীরে প্যান্থার আইল্যান্ড প্যাভিলিয়নে ১৯তম বারের মতো উৎসব পালিত হবে।
প্লেনোতে কলিন কলেজ স্প্রিং ক্রিক ক্যাম্পাসে অল আমেরিকান ফোর্থ অনুষ্ঠানে রাত সাড়ে নয়টায় আতশবাজি দেখানো হবে। ফ্রিসকোতে রাইডার্স ফিল্ডে ফ্রিডম ফেস্ট ব্লক পার্টি এবং ম্যাককিনিতে রেড, হোয়াইট অ্যান্ড বুম প্যারেড ও কনসার্টের আয়োজন রয়েছে।
কপেলে অ্যান্ড্রু ব্রাউন পার্কে পার্টি ইন দ্য পার্ক এবং সংবেদনশীল ব্যক্তিদের জন্য বিশেষ সেনসরি সেনসিটিভ অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। গারল্যান্ডে ড্রোন শো এবং বেডফোর্ড, বার্লেসন ও ওয়েদারফোর্ডেও বিনামূল্যে আতশবাজি ও সংগীত অনুষ্ঠান হবে।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ