Tag: ডালাস

স্পটিফাইয়ের ‘এআই’ সমস্যা: ডালাসের শিল্পীদের গান মুছে ফেলা হচ্ছে

ক্যাথারিন প্যাটারসন, রোজি এল এবং দ্য ডেডলি বিলাভড—ডালাসের এই তিনজন স্বাধীন সংগীতশিল্পী ও ব্যান্ড সম্প্রতি স্পটিফাই থেকে তাঁদের গান মুছে ফেলার শিকার হয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ—এআই প্লেলিস্টে গান যুক্ত হওয়ার ফলে অস্বাভাবিক স্ট্রিমিং বেড়েছে, যা স্পটিফাইয়ের মতে বট ব্যবহার করে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে।

ডালাসে আবারও 'বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল'

প্রায় এক দশক আগে প্ল্যানো শহরে এক ছোট্ট আয়োজন দিয়ে শুরু হলেও আজ ডালাসের বেঙ্গলি ফিল্ম ফ্যাস্টিভাল উত্তর আমেরিকায় এক সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রে বসবাসযোগ্য শহরের তালিকায় সপ্তম স্থানে ফ্লাওয়ার মাউন্ড

বসবাসের জন্য সবচেয়ে উপযোগী ছোট শহরগুলোর মধ্যে সপ্তম স্থান দখল করেছে ফ্লাওয়ার মাউন্ড। ডালাস থেকে মাত্র ৩০ মাইল দূরের এই শহরটি সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। মার্কিন অর্থনৈতিক ও প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা স্মার্টঅ্যাসেট তাদের চলতি বছরের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদনে ফ্লাওয়ার মাউন্ডকে এই স্বীকৃতি দিয়েছে।

টেক্সাসের প্রাণঘাতী বন্যা: যে ৪ টি প্রশ্নের উত্তর এখনো মেলেনি

চলতি মাসের ৪ তারিখে টেক্সাসে ভয়াবহ বন্যা দেখা দেয়। এক সপ্তাহ পার হলেও এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। নিহতের সংখ্যা এরই মধ্যে ১২০ ছাড়িয়েছে এবং প্রায় ১৬০ জন এখনো নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। বিশেষত গুয়াদালুপে নদীর পাশে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং ক্যাম্পারদের ওপরই ছিল এই বন্যার সবচেয়ে বেশি প্রভাব।

টেক্সাসে বন্যায় শতাধিক মৃত্যু, ডালাস-ফোর্ট ওয়ার্থে নিহত অন্তত ১২

টেক্সাসের ভয়াবহ বন্যার পর স্থানীয় সময় সোমবার মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা মঙ্গলবারও নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। বিগত চারদিন ধরে টানা বৃষ্টিপাতের পর আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় উদ্ধার তৎপরতা কিছুটা সহজ হয়েছে। তবে কিছু এলাকায় এখনো মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়ে গেছে।

এবার ডালাসে বন্যার আশঙ্কা

স্থানীয় সময় গত শনিবার ও রবিবারের টানা বৃষ্টিতে টেক্সাসের হিল কান্ট্রির কিছু এলাকায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়। এরই মধ্যে আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার সকালেই ডালাস কাউন্টির উত্তর-পূর্বাংশে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে, যা সকাল ১০:৪৫ পর্যন্ত কার্যকর থাকবে।

স্বাধীনতা দিবসে টেক্সাসজুড়ে যা যা হচ্ছে

আর কিছুদিন পরই ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে যুক্তরাষ্ট্র নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। তাই প্রতিবছর দিনটি উদযাপন করা হয় জাতীয় উৎসব হিসেবে। এ বছর সারা দেশের পাশাপাশি টেক্সাসেও বর্ণিল আয়োজনে পালিত হবে যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস।

স্কুলপ্রাঙ্গণে আইসিই’র প্রবেশ নিষিদ্ধের দাবি অভিভাবক ও শিক্ষকদের

ডালাসের দুইটি স্কুলের আশপাশে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) এজেন্টদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষক এবং কমিউনিটির সদস্যরা ডালাস আইএসডি (DISD) বোর্ডের সভায় স্কুল এলাকা থেকে আইসিই কর্মকর্তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।

লুইসভিলে নাসরীন সানির সঙ্গীত সন্ধ্যা

ডালাসবাসীর জন্য এক মনোমুগ্ধকর সন্ধ্যার আয়োজন করছে বাংলা গ্রুপ ডালাস। আগামী ৫ জুলাই (শুক্রবার) লুইসভিল গ্র্যান্ড থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনপ্রিয় শিল্পী নাসরীন সানি রেজা-এর লাইভ কনসার্ট। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে।

মাত্র এক ডলারে ডালাস চিড়িয়াখানা ভ্রমণ

টেক্সাসে এখন গ্রীষ্মকাল চলছে পুরোদমে। আর এরমধ্যেই ডালাস চিড়িয়াখানা ‘ডলার ডে’ ঘোষণা করেছে। ‘ডলার ডে’ হচ্ছে একটি বিশেষ ডিসকাউন্ট ডে। যেদিন মাত্র ১ ডলারে চিড়িয়াখানায় প্রবেশ করা যায়। প্রতিবছরই নির্দিষ্ট কয়েক দিনের জন্য এমন ‘ডলার ডে’ ঘোষণা করে থাকে চিড়িয়াখানা।

বিশ্বের শীর্ষ ধনী শহরের তালিকায় ডালাস, যুক্তরাষ্ট্রে ষষ্ঠ

গত এক দশকে বিশ্বব্যাপী সবচেয়ে দ্রুতগতিতে মিলিয়নিয়ার বৃদ্ধির শহরগুলোর মধ্যে ডালাস অন্যতম। আন্তর্জাতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এবং নিউ ওয়ার্ল্ড ওয়েলথ কর্তৃক প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

টেক্সাসে প্রথম বাংলা পত্রিকার যাত্রা, আসছে ডালাস বার্তা

বাংলা ভাষাভাষী ডালাসবাসীর জন্য আনন্দের বার্তা। শিগগিরই শুরু হচ্ছে ডালাস বার্তা-এর যাত্রা, যা টেক্সাসের প্রথম পূর্ণাঙ্গ বাংলা মুদ্রিত পত্রিকা।