ডালাসে রেস্তোরাঁর বাইরে গুলি, নিহত এক তরুণ
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় একটি রেস্টুরেন্টের পার্কিং লটে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে স্যামুয়েল বুলেভার্ডের ২৭০০ ব্লকে এ ঘটনা ঘটে।
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় একটি রেস্টুরেন্টের পার্কিং লটে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে স্যামুয়েল বুলেভার্ডের ২৭০০ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত ১০টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা ২৬ বছর বয়সী ক্রিশ্চিয়ান ভেলাসকেজ রোসাসকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাঁকে হাসপাতালে দ্রুত নেওয়া হলে্ও বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পরপরই এক ব্যক্তি ৯১১–এ ফোন করে জানান, তিনি এই গুলিবর্ষণের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সদর দপ্তরে নিয়ে গেছে। কর্মকর্তারা জানান, গুলির আগে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। কীভাবে পরিস্থিতি প্রাণঘাতী হয়ে উঠল—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ এখনো তাঁদের হেফাজতে নেওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি। কী নিয়ে সংঘর্ষ হয়েছিল, তাও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তথ্যসূত্র: ফক্স ফোর