সিটি কাউন্সিলের ছাড়পত্র, ডালাসে আসছে এইচ-ই-বি

ডালাস সিটি কাউন্সিল নতুন জোনিং প্রস্তাব অনুমোদন করায় শহরে প্রথমবারের মতো জনপ্রিয় গ্রোসারি ব্র্যান্ড ‘এইচ-ই-বি’ স্টোর খোলার পথ আরও মসৃণ হলো। নর্থ ডালাসের প্রস্তাবিত ১০ একর জায়গায় হিলক্রেস্ট রোড ও এলবিজে ফ্রিওয়ের সাউথ-ইস্ট কর্নারে স্টোরটি নির্মাণ করা হবে।

Dec 11, 2025 - 14:09
সিটি কাউন্সিলের ছাড়পত্র, ডালাসে আসছে এইচ-ই-বি
সিটি কাউন্সিলেল সবুজ সংকেত পাওয়ায় ডালাসে প্রথম এইচ-ই-বি স্টোর স্থাপনের পথ খুলে গেল। ছবি: ডালাস মর্নিং নিউজ

ডালাস সিটি কাউন্সিল নতুন জোনিং প্রস্তাব অনুমোদন করায় শহরে প্রথমবারের মতো জনপ্রিয় গ্রোসারি ব্র্যান্ডএইচ--বিস্টোর খোলার পথ আরও মসৃণ হলো। নর্থ ডালাসের প্রস্তাবিত ১০ একর জায়গায় হিলক্রেস্ট রোড এলবিজে ফ্রিওয়ের সাউথ-ইস্ট কর্নারে স্টোরটি নির্মাণ করা হবে।

প্রস্তাব অনুমোদনের আগে দেড় ঘণ্টার বেশি সময় ধরে কমিউনিটির সদস্যরা পক্ষে-বিপক্ষে মত দেন। অনেকে আশঙ্কা প্রকাশ করেন যে নতুন সুপারস্টোরটি এলাকায় যানজট আরও বাড়াবে। আবার অনেকে বলেন, এইচ--বি ইতোমধ্যেই টেক্সাসে দারুণ সুনাম গড়ে তুলেছে এবং ডালাসের জন্য এটি হবে ইতিবাচক সংযোজন।

এখনকার অফিস-জোনকে বদলেরিজিওনাল রিটেইল ডিস্ট্রিক্টকরার প্রস্তাবের সঙ্গে ডেভেলপার স্বেচ্ছায় কিছু শর্তও যুক্ত করেছে। এইচ--বি পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর ম্যাব্রি জ্যাকসন বিবৃতিতে বলেন, “ডালাসে আমাদের প্রথম এইচ--বি স্টোর আনতে আমরা উন্মুখ।

বৈঠকে বক্তৃতা করা দুই ডজনেরও বেশি মানুষের মধ্যে বড় ট্রাক, ডেলিভারি লজিস্টিকস এবং সম্ভাব্য যানজট নিয়ে উদ্বেগ ছিল। কাউন্সিল প্রথমে জোনিং অনুরোধটি নাকচ করার প্রস্তাব তোলে, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কাউন্সিল সদস্য অ্যাডাম বাজালদুয়া বলেন, “এইচ--বি এই অঞ্চলে আসার সময় সোশ্যাল মিডিয়ায় হইচই ছিল। সবাই প্রশ্ন করছিল—‘ডালাসে কবে আসছে?’ আমরা চাই, প্রতিযোগিতা শুধু আশপাশের শহরগুলো নয়, ডালাসও যেন সুযোগ পায়।

শেষ পর্যন্ত কাউন্সিলের ভোটে প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ