মলবন্ধের আগেই প্লেনোর উইলো বেন্ডে চুরি, এক ব্যবসায়ীর ৫০ হাজার ডলারের ক্ষতি
প্লেনোর শপিং মল দ্য শপস অ্যাট উইলো বেন্ডে সাম্প্রতিক চুরিতে একাধিক ব্যবসায়ী ক্ষতির শিকার হয়েছেন। কাটলারি কালেকশন নামে একটি ছুরি বিক্রির দোকানের মালিক জানান, তার দোকান থেকে ৫০ হাজার ডলারের বেশি পণ্য চুরি হয়েছে।

দ্য ডালাস মর্নিং নিউজ ও এনবিসি ডিএফডব্লিউ গত ১৫ সেপ্টেম্বর এই তথ্য জানায়। রোববার রাতে দোকান বন্ধ করার পর এবং সোমবার সকালে আবারও দুটি দোকানে চুরির ঘটনা ঘটে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
কাটলারি কালেকশনের মালিক কার্ল মঙ্ক জানান, পকেট ছুরি, তলোয়ার, শেভিং ব্রাশ ও রেজারসহ ৫০ হাজার ডলারের বেশি পণ্য নিয়ে গেছে চোরেরা। পাইপ অ্যান্ড প্যালেট নামের একটি আর্ট ব্যবসার মালিক জুন পার্কার জানান, ক্যামেরা, মাইক ও ট্রাইপডসহ প্রায় ৮ হাজার ডলারের সরঞ্জাম ও নগদ অর্থ চুরি হয়েছে।
মলটি ডালাস স্টার্স হকি দলের জন্য একটি নতুন অ্যারেনা ও মিশ্র ব্যবহারের এলাকায় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। মলের মালিক সেন্টেনিয়াল গত ১ সেপ্টেম্বর থেকে মলের কিছু অংশ সংকুচিত করতে শুরু করেছে।
উইলো বেন্ড ২০০১ সালে চালু হওয়া টেক্সাসের শেষ বদ্ধ মল হিসেবে পরিচিত। মলের মালিকরা আগামী এক বছরের মধ্যে মলটি ভেঙে ফেলার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন।
সূত্র: দ্য ডালাস মর্নিং নিউজ