দ্রুতগতির গাড়ি থামিয়ে ডালাসে কোকেন–মেথ জব্দ, দুজন আটক
ডালাসে হাইস্পিডে গাড়ি চালানোর অপরাধে থামানো এক যান থেকে প্রায় এক পাউন্ড মাদক উদ্ধার করেছে পুলিশ। ৬ ডিসেম্বর, হোয়াইট রক এলাকায় স্ট্রিট রেসিং টাস্কফোর্সের নজরে আসা সোনালি রঙের ২০০৭ জিএমসি ইউকন গাড়িটিতে ছিলেন দুই ব্যক্তি—যাদের একজনের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আন্ডারকভার কর্মকর্তার তথ্যের ভিত্তিতে পুলিশ ম্যাকক্রি রোডে গাড়িটি থামায়। যাত্রী জেসুস জনাথন গারজা ছিলেন এক বাসায় চুরির মামলায় প্যারোল ভঙ্গের অভিযোগে ওয়ারেন্টভুক্ত আসামী। তাঁকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে কোকেনও পাওয়া যায়।
ড্রাইভার ময়েসেস পেরেজ জুনিয়র বৈধ গাড়ির বীমা দেখাতে ব্যর্থ হলে মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনের কারণে গাড়িটি জব্দ করা হয়। ইনভেন্টরি তল্লাশিতে কর্মকর্তারা ইউকনের সেন্টার কনসোলে ক্রাউন রয়্যাল ব্যাগের ভেতর থাকা সাদা গুঁড়া, আলাদা ব্যাগে মেথ এবং আরও ছোট প্যাকেটসহ মোট ৪৪৫.৮ গ্রাম কোকেন ও ৪৭.৭ গ্রাম মেথামফেটামিন উদ্ধার করেন। বিভিন্ন অঙ্কের নগদ টাকাও পাওয়া যায়।
গারজাকে টেক্সাস ডিপার্টমেন্ট অব কারেকশনসের হেফাজতে নেওয়া হয়েছে। পেরেজকে মাদক ব্যবসা ও গ্রেপ্তার প্রতিরোধের অভিযোগে আটক করা হয়েছে; তাঁর জামিন ৫ হাজার ডলার ধার্য হয়েছে।
তথ্যসূত্র: ফক্স ফোর