দুর্ঘটনায় উল্টে গেল পুলিশের গাড়ি, দুই কর্মকর্তা হাসপাতালে

ডালাসে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফার ইস্ট ডালাস এলাকার পিভি রোড ও নর্থ বাকনার বুলেভার্ডের মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে।

Dec 13, 2025 - 00:44
দুর্ঘটনায় উল্টে গেল পুলিশের গাড়ি, দুই কর্মকর্তা হাসপাতালে
দুর্ঘটনায় আহত দুই পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ছবি: ফক্স ফোর

ডালাসে পুলিশের গাড়ি উল্টে যাওয়ায় দুই কর্মকর্তা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফার ইস্ট ডালাস এলাকার পিভি রোড নর্থ বাকনার বুলেভার্ডের মোড়ে দুর্ঘটনাটি ঘটে বলে ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে।

পুলিশ জানায়, জরুরি কলের জবাবে লাইট সাইরেন বাজিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িটির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষ হয়। এতে পুলিশের গাড়ি উল্টে যায়।

আহত কর্মকর্তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ বলছে, তারা স্থিতিশীল অবস্থায় আছেন, তবে তাঁদের আঘাতের বিস্তারিত প্রকাশ করা হয়নি। অপর গাড়ির আরোহীরা আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

দুই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনা সম্পর্কেও বিস্তারিত জানায়নি পুলিশ।

তথ্যসূত্র: ফক্স ফোর