রাশিয়ার অস্ত্রে মার্কিন চিপ, টেক্সাস ইনস্ট্রুমেন্টসের বিরুদ্ধে মামলা
ডালাসভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান টেক্সাস ইনস্ট্রুমেন্টস (টিআই)–এর বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুতে পরোক্ষ ভূমিকার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, টিআইসহ কয়েকটি মার্কিন কোম্পানির তৈরি মাইক্রোচিপ রাশিয়া, চীন ও ইরানের অস্ত্রব্যবস্থায় ব্যবহৃত হয়ে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণহানির কারণ হয়েছে।

মামলাটি করেছে ওয়াটস ল ফার্ম এলএলপি ও বেকারহোস্টেটলার এলএলপি। আইনজীবী মাইকেল ওয়াটসের ভাষ্য, টিআই, এএমডি ও ইন্টেলের তৈরি উপাদান বিভিন্ন অস্ত্রব্যবস্থায় পাওয়া গেছে, যা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হয়েছে। বাদীপক্ষের দাবি, তারা সাধারণ মানুষ—যারা পরিবারের সদস্য হারিয়েছেন, গুরুতর শারীরিক আঘাত ও মানসিক ট্রমায় ভুগছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের প্রযুক্তি যাতে বিদেশি অস্ত্র নির্মাতাদের হাতে না পৌঁছায়—সে জন্য ‘যৌক্তিক পদক্ষেপ’ নেয়নি। বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিচিত দুর্বলতা কাজে লাগিয়ে উচ্চঝুঁকির অঞ্চলে পণ্য সরবরাহ চলতে দিয়েছে, যার ফলে সেগুলো পরে ড্রোন ও ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে বলে দাবি।
আইনি অভিযোগের মধ্যে রয়েছে অবহেলা, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন, গুরুতর অবহেলা এবং বেআইনি মৃত্যুর দায়। বাদীপক্ষের বক্তব্য, দীর্ঘদিন ধরেই ফেডারেল সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করলেও কোম্পানিগুলো ঝুঁকি জেনেই বিক্রি চালিয়ে গেছে।
এই মামলার মাধ্যমে ভুক্তভোগীরা ক্ষতিপূরণ ও জবাবদিহি দাবি করছেন।
তথ্যসূত্র: ফক্স ফোর