ডালাস পুলিশের অভিযানে মেস্কুইটে হত্যা মামলার সন্দেহভাজন নিহত

টেক্সাসের মেস্কিটে টাউন ইস্ট মলের কাছে শনিবার (২০ ডিসেম্বর) ডালাস পুলিশের গুলিতে এক খুনের সন্দেহভাজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Dec 21, 2025 - 12:27
ডালাস পুলিশের অভিযানে মেস্কুইটে হত্যা মামলার সন্দেহভাজন নিহত
গুলিতে সন্দেহভাজন মারা গেলেও পুলিশের কোনো সদস্য আহত হননি। ছবি: ডালাস মর্নিং নিউজ

টেক্সাসের মেস্কিটে টাউন ইস্ট মলের কাছে শনিবার (২০ ডিসেম্বর) ডালাস পুলিশের গুলিতে এক খুনের সন্দেহভাজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডালাস পুলিশ জানায়, টাউন ইস্ট বুলেভার্ড লিন্ডন বি. জনসন ফ্রিওয়ের সংযোগস্থলের কাছে পুলিশ সদস্যরা একটি যানবাহন থামানোর চেষ্টা করছিলেন, যা থেকে সশস্ত্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এ সময় পুলিশ গুলি চালায়।

গুলিবিদ্ধ সন্দেহভাজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তাঁর পরিচয় প্রকাশ করেনি। ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

ঘটনাস্থলে সতর্কতামূলক টেপ ঘেরা এলাকায় সারি সারি পুলিশ গাড়ি দেখা যায়। সড়কের পাশের ঘাসে একটি কালো বডি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।

তবে টাউন ইস্ট মল খোলা ছিল এবং ছুটির কেনাকাটায় ব্যস্ত ছিলেন ক্রেতারা। মলের পাশের একটি রেস্তোরাঁর বিপরীত পার্কিং এলাকায় সাইকেলে টহল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের।

তথ্যসূত্র: ডালাস মর্নিং নিউজ