ডালাসের যৌন নিপীড়ন মামলার আসামি সীমান্তে আটক
ডালাস কাউন্টিতে সংঘটিত একটি গুরুতর যৌন নিপীড়ন মামলার আসামিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে গ্রেপ্তার করেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
ডালাস কাউন্টিতে সংঘটিত একটি গুরুতর যৌন নিপীড়ন মামলার আসামিকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সীমান্তে গ্রেপ্তার করেছে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
সিবিপির তথ্য অনুযায়ী, রোববার টেক্সাসের প্রোগ্রেসো ইন্টারন্যাশনাল ব্রিজ দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করার সময় ৪০ বছর বয়সী ড্যানিয়েল গ্যালভানকে থামানো হয়। প্রাথমিক যাচাইয়ের পর তাকে সেকেন্ডারি ইন্সপেকশনে পাঠানো হলে ডালাস কাউন্টি শেরিফ অফিসের জারি করা যৌন নিপীড়নের একটি ফৌজদারি গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত হয়।
গ্যালভান একজন মার্কিন নাগরিক। গ্রেপ্তারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযোগের মুখোমুখি করতে ডালাসে ফেরত পাঠানো হবে।
প্রোগ্রেসো পোর্ট অব এন্ট্রির পোর্ট ডিরেক্টর মাইকেল মার্টিনেজ বলেন, সীমান্তে দায়িত্বরত কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে সহিংস যৌন অপরাধের একটি গুরুতর মামলার আসামিকে আটক ও গ্রেপ্তার করেছেন।
তবে সিবিপি কর্তৃপক্ষ যৌন নিপীড়নের ঘটনার বিস্তারিত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি।
তথ্যসূত্র: ফক্স ফোর