নর্থ ডালাসে অ্যাপার্টমেন্টে আগুন, ভাই-বোনের মৃত্যু
ডালাসের ফার নর্থ এলাকায় এক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা ভাই–বোন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ডালাসের ফার নর্থ এলাকায় এক অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা ভাই–বোন বলে ধারণা করছেন স্থানীয়রা।
ডালাস ফায়ার–রেসকিউ জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৩টার কিছু আগে ফ্র্যাঙ্কফোর্ড রোডের একটি দুইতলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম তলার এক ইউনিটে আগুন ছড়িয়ে পড়েছিল এবং ভেতরে লোক আটকে থাকার আশঙ্কা ছিল।
দমকল বাহিনীর মুখপাত্র জেসন ইভানস জানান, ওই অ্যাপার্টমেন্টে দুইজন ছিলেন। একজন আগুন থেকে বেরিয়ে আসতে পারলেও হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। অন্যজনকে ভেতরে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ভোর ৪টার কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টে থাকতেন পিটার ফ্র্যাঙ্ক। জানান, ভোরের দিকে নিচতলা থেকে অস্বাভাবিক শব্দ শুনে বাইরে তাকিয়ে আগুন দেখতে পান। দ্রুতই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনী কাজ শুরু করে।
ফায়ার–রেসকিউ জানায়, আগুনে ক্ষয়ক্ষতি মূলত ওই অ্যাপার্টমেন্ট ইউনিটেই সীমাবদ্ধ ছিল। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে।
তথ্যসূত্র: ফক্স ফোর