টেক্সাসে নতুন আইন, বদলে যাচ্ছে শিক্ষা–স্বাস্থ্য থেকে অভিবাসন

চলতি ডিসেম্বর ও নতুন বছরের জানুয়ারিতে টেক্সাসে কার্যকর হচ্ছে একাধিক নতুন আইন, যা প্রভাব ফেলবে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অভিবাসন ব্যবস্থায়। নিয়মিত অধিবেশন ও বিশেষ অধিবেশনে পাস হওয়া এসব আইনের বেশ কয়েকটি রাজনৈতিক অচলাবস্থা, মহামারি-উত্তর বিতর্ক এবং নির্বাচনপূর্ব হিসাব-নিকাশ ঘিরে এসেছে আলোচনায়।

Dec 2, 2025 - 13:25
টেক্সাসে নতুন আইন, বদলে যাচ্ছে শিক্ষা–স্বাস্থ্য থেকে অভিবাসন
টেক্সাস স্টেট ক্যাপিটল। ছবি: ফক্স ফোর

চলতি ডিসেম্বর নতুন বছরের জানুয়ারিতে টেক্সাসে কার্যকর হচ্ছে একাধিক নতুন আইন, যা প্রভাব ফেলবে শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা অভিবাসন ব্যবস্থায়। নিয়মিত অধিবেশন বিশেষ অধিবেশনে পাস হওয়া এসব আইনের বেশ কয়েকটি রাজনৈতিক অচলাবস্থা, মহামারি-উত্তর বিতর্ক এবং নির্বাচনপূর্ব হিসাব-নিকাশ ঘিরে এসেছে আলোচনায়।

ডিসেম্বরে যে সব আইন কার্যকর

মধ্য-মেয়াদি রিডিস্ট্রিকটিং

রিপাবলিকানদের তৎপরতায় কংগ্রেশনাল ম্যাপ পুনরায় আঁকা হচ্ছে, যার লক্ষ্য পাঁচটি অতিরিক্ত আসনে জিওপিকে সুবিধা দেওয়া। ডেমোক্র্যাটদের কোরামভাঙা বিক্ষোভ সত্ত্বেও নতুন মানচিত্র কার্যকরের পথে।

গর্ভপাতের ওষুধ পাঠালে মামলা করার সুযোগ

হাউস বিল অনুসারে ডিসেম্বর থেকে টেক্সাসে নারীদের কাছে ডাকযোগে গর্ভপাতের ওষুধ পাঠালে বেসরকারি নাগরিকেরা কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবেন। মামলায় জিতলে ক্ষতিপূরণ মিলবে সর্বোচ্চ লাখ ডলার।

এসটিএএআর পরীক্ষার পরিবর্তন

হাউস বিল অনুযায়ী প্রচলিত এসটিএএআর পরীক্ষার বদলে বছরে তিন দফায় ছোট পরীক্ষা নেওয়া হবেঅক্টোবর, জানুয়ারি বসন্তে। নতুন পরীক্ষা পদ্ধতি কার্যকর হবে আগামী শিক্ষাবর্ষ থেকে।

কোরাম ভাঙলে কঠোর শাস্তি

হাউস বিল ১৮ অনুযায়ী অধিবেশনের সময় অনুমতি ছাড়া টানা এক সপ্তাহের বেশি রাজ্যের বাইরে থাকলে আইনপ্রণেতার আসন শূন্য ঘোষণা করা যাবে। আগে জরিমানা ছিল দৈনিক ৫০০ ডলার।

আইভারমেকটিন প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি

ডিসেম্বর থেকে আইভারমেকটিন প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন টেক্সাসবাসী। মূলত পশুচিকিৎসায় ব্যবহৃত এই ওষুধ মহামারির সময় বিতর্কের কেন্দ্র ছিল। যদিও এফডিএ ভাইরাস চিকিৎসায় এটি অনুমোদন করেনি।

সরকারি ভবনে লিঙ্গ অনুযায়ী বাথরুম ব্যবহার

সিনেট বিল অনুযায়ী স্কুল সরকারি ভবনে জন্মগত লিঙ্গ অনুযায়ী বাথরুম ব্যবহার করতে হবে। লঙ্ঘন করলে সর্বোচ্চ জরিমানা লাখ ২৫ হাজার ডলার।

ট্রাফিকিং ভিকটিমদের সুরক্ষা

সিনেট বিল ১১ মানবপাচারের শিকার ব্যক্তিদের জোরপূর্বক করানো নির্দিষ্ট অপরাধে মামলা থেকে সুরক্ষা দেবে। তবে হত্যা, যৌন সহিংসতা বা শিশু পাচারের মতো গুরুতর অপরাধ এতে অন্তর্ভুক্ত নয়।

 

জানুয়ারি থেকে কার্যকর

শেরিফদের আইসিই সঙ্গে কাজ বাধ্যতামূলক

সিনেট বিল অনুসারে এখন থেকে টেক্সাসের সব কাউন্টির শেরিফদের আইসিই সঙ্গে সহযোগিতা করতে হবে, জেলগুলোতে ফেডারেল ইমিগ্রেশন ওয়ারেন্ট কার্যকর এবং আটককৃতদের অভিবাসন অবস্থা যাচাইসহ।

অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই বাধ্যতামূলক

গুগল, অ্যাপলসহ অ্যাপ স্টোরগুলোকে এখন থেকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। নাবালকদের অ্যাপ ডাউনলোড বা ইন-অ্যাপ পারচেজের জন্য অভিভাবকের যাচাইকৃত সম্মতি বাধ্যতামূলক।

জানুয়ারি থেকে সর্বমোট ৩৩টি নতুন আইন কার্যকর হবে, যার মধ্যে ৩১টি নিয়মিত অধিবেশন এবং দুটি বিশেষ অধিবেশনে পাস হয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর