ডালাস সিটি কাউন্সিল শহরের সবচেয়ে উঁচু ভবন ‘ব্যাংক অব আমেরিকা টাওয়ার’-এর পুনর্গঠনের জন্য উন্নয়ন চুক্তি অনুমোদন করেছে। ৭২ তলা ও ১৮ লাখ বর্গফুট আয়তনের এই সবুজ আলোঘেরা ভবনটি ডাউনটাউন ডালাসের ৯০১ মেইন স্ট্রিটে অবস্থিত।
উত্তর টেক্সাসে এসে পড়েছে শরতের আমেজ। ঠান্ডা বাতাস ও সকালবেলার কুয়াশায় সপ্তাহজুড়ে থাকবে হালকা শীতের অনুভূতি।
নর্থ টেক্সাসে ঘরোয়া সহিংসতায় একের পর এক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি শহরে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ড এই উদ্বেগজনক প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের কেনডাল কাউন্টিতে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি করে পালিয়ে যাওয়ার ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করতেন ১৯ বছর বয়সী টিমোথি ফগেল। এমন কাণ্ডের মাশুল এবার দিতে হচ্ছে তাকে। ১০ বছরের কারাদণ্ড হয়েছে তার।
ভোরের বজ্রঝড়ে কেঁপে উঠেছে উত্তর টেক্সাস। শুক্রবার সকালে তীব্র বজ্রসহ বৃষ্টির পর অন্তত ছয়টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানেই শেষ নয়, সপ্তাহান্তে ডালাস–ফোর্ট ওর্থ এলাকায় ভারী বর্ষণ, বন্যা, শিলাবৃষ্টি ও টর্নেডোর পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
টেক্সাসের লুইসভিলে বুধবার দুপুরে গুলিবর্ষনেরম ঘটনায় মায়ের সঙ্গে তার ছেলে নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে ছেলে তার মাকে গুলি করার পর নিজে আত্মহত্যা করেছেন।
ডালাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসি’র ২৫ মিলিয়ন ডলারের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে মেয়র এরিক জনসন ও সিটি কাউন্সিল সদস্যদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
শরতের শুরুতে উত্তর টেক্সাসে ফিরেছে কিছুটা উষ্ণতা। তবে সপ্তাহান্তে আবার মৌসুমি আবহাওয়া ও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ডালাসে কোথায় ভূত পাওয়া যায় জানেন? এমন প্রশ্নে অবধারিতভাবেই চলে আসে হোয়াইট রক লেকের ‘লেডি ইন হোয়াইট’ বা অ্যাডলফাস হোটেলের ‘পরিত্যক্ত কনের’ গল্প।
টেক্সাসের দ্য কলোনি এলাকায় সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন পাশের আরেকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ডালাসের হোয়াইট রক এলাকায় রোববার ভোরে এক আরভিতে (রেক্রিয়েশনাল ভেহিকল) আগুন লেগে এক বৃদ্ধা ও তার কুকুরের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে ইস্টউড ড্রাইভের ১০৩০০ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
ডালাসের ওল্ড ইস্ট এলাকায় শনিবার রাতে এক বন্দুক হামলায় চারজন আহত হয়েছেন। পুলিশ জানায়, শনিবার রাত ১টার দিকে নর্থ হ্যাসকেল ও গ্যাস্টন অ্যাভিনিউর এক ভবনে এ ঘটনা ঘটে।
ডালাসের মুসলিম নেতা মারওয়ান মারুফের বিরুদ্ধে ফেডারেল সরকার নতুন নাগরিক মামলা করেছে, যেখানে তাকে সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এতে তার জামিনে মুক্তির লড়াই আরও জটিল হয়ে উঠেছে।
ডালাসসহ উত্তর টেক্সাসজুড়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ নামলেন রাস্তায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রতিবাদে শনিবারের এই বিক্ষোভে শ্লোগান ওঠে ‘নো কিংস’, যা যুক্তরাষ্ট্রের গণতন্ত্র রক্ষার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।
মৌসুম পরিবর্তনের ছাপ ডালাসের আবহাওয়ায়। সপ্তাহান্তে শক্তিশালী ঝড়, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রোববারের পর থেকেই আবহাওয়া ঠান্ডা ও স্বস্তিদায়ক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আরও বড় দায়িত্ব নেওয়ার জন্য তিনি পদত্যাগ করতে পারেন-ডালাসের মেয়র এরিক জনসনকে নিয়ে এমনই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জনসন নিজেই।
২০২৬ ফিফা বিশ্বকাপের এখনও বেশ কয়েক মাস বাকি। তবে আমেরিকান এয়ারলাইন্স তাদের নিয়মিত যাত্রীদের এই টুর্নামেন্ট নিয়ে এখনই মেতে ওঠার সুযোগ করে দিয়েছে। সোমবার থেকে বিশেষ সুবিধায় তাদের টিকিটি কাটার সুযোগ করে দেওয়া হয়েছে।
ডালাসের একটি শপিং সেন্টারের বাইরে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
ডালাসে এক নারীর মৃত্যু নিয়ে শোক ও ক্ষোভে ভেঙে পড়েছে তার পরিবার। ‘ধন্যবাদ’ না বলাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডকে ভুক্তভোগীর মা ‘অযৌক্তিক ট্র্যাজেডি’ ও ‘অন্তহীন এক দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।
ফ্রিসকো হাইস্কুলের পার্কিং লটে রোড রেজের ঘটনায় এক ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে।
৩ অক্টোবর শুক্রবার থেকে ৬ অক্টোবর সোমবার-এই চার দিনে ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্টোপ্লেক্স জুড়ে আলাদা আলাদা সহিংস ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
চার বছরের শিশুকে অপহরণ ও ছুরিকাঘাতের হত্যায় অভিযুক্ত ড্যারিন ব্রাউন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন।
সোমবার রাতে, ডালাসের মার্কেট সেন্টার স্টেশনের কাছে ডিএআরটি ট্রেনে তর্কের এক পর্যায়ে গুলি চালিয়ে একজনকে হত্যা করা হয়েছে। নিহতের নাম জানা গেছে ড্যানিয়েল টম গর্মলি (৫৩)। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উপস্থিত রেল অপারেটর এক সময় গর্মলিকে একজন সন্দেহভাজনকে ট্রেন থেকে নামতে বলতে দেখেন, এরপর সেই ব্যক্তি তিন রাউন্ড গুলি চালান।
ডালাস-ফোর্ট ওয়ার্থে আসন্ন লেবার ডে উইকএন্ডে শীতল আবহাওয়া ফিরবে। তবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রবল শীতল বাতাসের প্রবাহ ঢুকবে। ফলে তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি বাড়বে।
ডালাসের বাংলা সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে ডিএফডব্লিউ ইউফোনি। আগামী ১৬ আগস্ট সন্ধ্যা ৭টায় ফ্রিসকো ডিসকভারি সেন্টারের ব্ল্যাক বক্সে অনুষ্ঠিত হবে তাদের পঞ্চম প্রযোজনা— ‘এ র্যাপসোডি অব ফোক অ্যান্ড ফিউশন’।
গ্রেইপভাইন পুলিশ শুক্রবার ভোরে সংঘটিত একটি বড় দুর্ঘটনার তদন্ত করছে। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ২টার একটু আগে গ্রেইপভাইন মিলস পার্কওয়ে এবং গ্রেইপভাইন মিলস বুলেভার্ড সংযোগকারী র্যাম্পের কাছে অবস্থিত সেতুর সংযোগস্থলে।
ডালাস-ফোর্ট ওয়ার্থে এই ধরনের ভেজা আবহাওয়ার ধারাটি শীঘ্রই শেষ হতে চলেছে, তবে মেট্রো এলাকার বাসিন্দাদের আগে সোমবারের ঝড়ো আবহাওয়ার মধ্য দিয়ে পার হতে হবে।
ফোর্ট ওয়ার্থ সিটি কাউন্সিলের সদস্য ক্রিস নেটলস ডালাসের সাবেক পুলিশ প্রধান এবং বর্তমানে অস্টিন শহরের অ্যাসিস্ট্যান্ট সিটি ম্যানেজার এডি গার্সিয়া ফোর্ট ওয়ার্থের পরবর্তী পুলিশ প্রধান হিসেবে বিবেচিত পাঁচজন চূড়ান্ত প্রার্থীর একজন।
ডালাস মিউজিয়াম অফ আর্টে শুরু হয়েছে বিশ্বখ্যাত জাপানি শিল্পী ইয়াইয়োই কুসামার একটি বিশেষ শিল্প প্রদর্শনী। এর মূল আকর্ষণ হলো কুমড়া দিয়ে সাজানো একটি আয়নাবদ্ধ ঘর, যার নাম 'কুমড়োর প্রতি আমার চিরন্তন ভালোবাসার নিবেদন' (অল দ্য ইটারনাল লাভ আই হ্যাভ ফর দ্য পাম্পকিনস)। এই ইনফিনিটি মিরর রুমটি দর্শকদের এমন এক অভিজ্ঞতা দেয়, যেখানে মনে হয় চারদিকে কেবল কুমড়া, আর তার কোনো শেষ নেই।
স্কুল প্রজেক্ট নিয়ে শিশুদের ছটফটানি যেমন হয়। গ্রাহাম গুডিন উদগ্রীব ছিল তার ব্যবসায়িক পরিকল্পনা বাবা-মাকে জানানোর জন্য। শনিবার ৯টা বাজতেই সেটা সে জানিয়ে দেয়। তাই সে দ্রুত তার জিনিসপত্র ও দল জোগাড় করে ফেলে। এই দলে রয়েছে তার ১২ বছর বয়সী বন্ধু কেডেন ওয়ালেস এবং কেডেনের ১০ বছর বয়সী বোন এভারলি ওয়ালেস।