সোশ্যাল সিকিউরিটির ভুলে চারবার ‘মৃত’ ঘোষণা, বিপাকে ডালাসের ৯৪ বছরের নারী

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ভুলে ২০১৭ সাল থেকে চারবার ‘আইনগতভাবে মৃত’ ঘোষণা করা হয়েছে ডালাসের ৯৪ বছর বয়সী হেলেন সিভিচকে। যদিও তিনি জীবিত। সর্বশেষ ঘোষণা আসে ডিসেম্বর ২০২৫-এ; একই বছরে এটি দ্বিতীয় ঘটনা।

Feb 24, 2026 - 13:18
সোশ্যাল সিকিউরিটির ভুলে চারবার ‘মৃত’ ঘোষণা, বিপাকে ডালাসের ৯৪ বছরের নারী
হেলেন সিভিচ। ছবি: ফক্স ফোর

সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ভুলে ২০১৭ সাল থেকে চারবার ‘আইনগতভাবে মৃত ঘোষণা করা হয়েছে ডালাসের ৯৪ বছর বয়সী হেলেন সিভিচকে। যদিও তিনি জীবিত। সর্বশেষ ঘোষণা আসে ডিসেম্বর ২০২৫-এ; একই বছরে এটি দ্বিতীয় ঘটনা।

পরিবারের ভাষ্য, ২০১৭ ও ২০২০ সালের আগের দুই ভুল দ্রুত ঠিক হলেও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। চলতি বছরের এপ্রিলে তৃতীয় ঘটনার পর সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে চিঠি পাঠানো হয়। কিন্তু সর্বশেষ ভুল এখনো সংশোধন হয়নি। ফলে বীমা, ওষুধ ও অ্যাসিস্টেড লিভিং সেবার খরচ মেটাতে পরিবারকে প্রায় ৫ হাজার ডলার গুনতে হচ্ছে।

হেলেনের মেয়ে শেরিল সিভিচ জানান, মাকে নিয়ে স্থানীয় অফিসে গিয়ে জীবিত থাকার প্রমাণ জমা দিয়েছেন। সেখান থেকে ইলিনয়ের প্রসেসিং সেন্টারে যোগাযোগ করতে বলা হয়। তিনি বলেণ, ‘ওরা জিজ্ঞেস করেছে, কতদিন আগে মা মারা গেছেনআমি বলেছি, তিনি মারা যাননি। এর পর সপ্তাহ দুয়েক কেটে গেলেও মেলেনি সমাধান।

এই ঘটনা নিয়ে হেলেন বলেন, ‘সব কিছু শেষ হলে ভালো লাগবে। আশা করি আরও দশ বছর বাঁচতে পারব।

গত সপ্তাহেই নর্থ টেক্সাসের আরেক বাসিন্দা রামোনা র‍্যাকেস্ট্রর সুবিধা স্থগিত করে সোশ্যাল সিকিউরিটি। তাঁর অভিবাসন অবস্থান নিয়ে প্রশ্ন তুলে, যদিও তিনি সারা জীবন যুক্তরাষ্ট্রেই বসবাস করেছেন। কিডনি রোগ ও ক্যানসারের চিকিৎসায় তিনি সম্পূরক নিরাপত্তা আয়ের ওপর নির্ভরশীল। সংবাদ প্রকাশের পরদিন সংস্থার পক্ষ থেকে দুবার ফোন করে ক্ষমা চাওয়া হয়েছে।

তথ্যসূত্র: ফক্স ফোর